মুরারই রেল স্টেশনে দীর্ঘদিনের কিছু দাবি দাওয়া নিয়ে স্থানীয় মানুষদের জমায়েত - The News Express

Breaking

The News Express

A Bengali News and Entertainment Web-Channel (24x7) The power of information

Youtube


Saturday, September 29, 2018

মুরারই রেল স্টেশনে দীর্ঘদিনের কিছু দাবি দাওয়া নিয়ে স্থানীয় মানুষদের জমায়েত

আজ মুরারই স্টেশনে স্থানীয় কিছু মানুষ জানতে পারেন যে মুরারই রেল স্টেশনে DRM মনু গোয়েল পরিদর্শনে আসছেন, সেই খবর ছড়িয়ে পরতেই অনেকেই  জমা হতে শুরু করেন মুরারই রেল স্টেশনে। এর পর DRM মনু গোয়েল পৌছালে স্টেশনের বেহাল দশার অবস্থা একে একে তুলে ধরেন,
রেল স্টেশনে দীর্ঘদিন ধরে পানীয় জলের অভাব, টয়লেট সব সময় বন্ধ করে রাখা হয়, ফুট ওভার ব্রীজের অবস্থাও খুব খারাপ, কিছুদিন আগে ফুট ওভার ব্রীজে একটি দূর্ঘটনা ঘটে সেটিও তুলে ধরা হয়। বৃষ্টিতে প্লাটফর্মের ছাউনি থেকে জল পড়ে। তাছাড়া রেলগেটের সমস্যা, কিছু এক্সপ্রেস ট্রেনের স্টপেজ যাতে মুরারই স্টেশনে দেওয়া হয় সেই দাবীও রাখা হয়।
স্থানীয়দের দাবী দাওয়া খুব মনোযোগ সহকারে শোনেন DRM মনু গোয়েল, কিছু কিছু সমস্যা শুনে তিনি নিজেও কিছুটা অবাক হয়ে যান। তিনি সকলকে আশ্বাস দেন খুব তাড়াতাড়ি সমস্যার সমাধান করা হবে।
মুরারই এলাকায় হয়ে দাবী গুলো তুলে ধরেন সাবিরুল ইসলাম।  তিনি জানান কিছুদিন থেকে রেল স্টেশনে পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছিল ও রং করা হচ্ছিল, কিছুটা আশ্চর্য হয়ে খোজ নিয়ে জানতে পারলাম DRM স্যার আসছেন তাই।
তাই আমরা স্থানীয় কিছু যুবক কে নিয়ে নিজেদের দাবী দাওয়া জানানোর জন্য স্টেশনে উপস্থিত হয়। স্যার আশ্বাস দিয়েছেন, এর পরেও আমাদের দাবী না মানলে আমরা আন্দোলনের পথ বেছে নেব।

তথ্যচিত্র-মইদুল ইসলাম

No comments:

Post a Comment