এবার সাঁইথিয়া শহরে মধুচক্র ফাঁস - The News Express

Breaking

The News Express

A Bengali News and Entertainment Web-Channel (24x7) The power of information

Youtube


Tuesday, September 11, 2018

এবার সাঁইথিয়া শহরে মধুচক্র ফাঁস

কয়েকদিন আগে সিউড়িতে মধুচক্র ফাঁসের জট কাটতে না কাটতেই ফের বীরভূমের সাঁইথিয়া স্টেশনে লাগোয়া একটি বেসরকারী লজে ধরা পড়লো বেশ কয়েকজন যুবক-যুবতী। স্থানীয় বাসিন্দাদের কাছে থেকে জানা গেছে বেশ কয়েক মাস ধরে এই লজে মধুচক্র চলতো। নাবালিকা থেকে প্রাপ্ত বয়স্ক ও কলেজের ছাত্র-ছাত্রীরা খুব কম টাকায় এই লজে ভাড়া নিয়ে ঢুকতো, এমনটাই জানা গেছে এলাকাবাসীদের কাছে থেকে। এলাকাবাসীরা বহুবার এই বিষয়ে অভিযোগ দায়ের করেন কিন্তু থানা থেকে কোনোরকম পদক্ষেপ নেয়নি। কিন্তু এদিন হঠাৎ সক্রিয় হয়ে ওঠে পুলিশ প্রশাসন। সাঁইথিয়া থানার পুলিশ গিয়ে লজে তল্লাশি চালায় এবং আটক করে ওই সকল পুরুষ ও মহিলাদের। হোটেল ম্যানেজারকে ও গ্রেফতার করে পুলিশ। প্রশ্ন এখন একটাই সাঁইথিয়া স্টেশন লাগোয়া এতো ব্যাস্ততম জায়গায় দিনের আলোতে কিভাবে এই মধুচক্র অর্থাৎ দেহব্যবসা চলতো?  সাঁইথিয়া স্টেশনের ধারে পাশে এরকম দেহব্যবসা চলার ফলে পরিবেশ নষ্ট হচ্ছে বলে জানায় সাঁইথিয়া শহর বাসী।
তথ্যচিত্র-সৌগত মন্ডল

No comments:

Post a Comment