সাপ্লিমেন্টারি পরীক্ষার দাবিতে বিশ্বভারতীতে আন্দোলনরত এক তৃতীয় বর্ষের ছাত্র কে মারধর করলো বহিরাগত কিছু যুবক। ঘটনা পেয়ে ঘটনাস্থলে যান শান্তিনিকেতন থানার পুলিশ আধিকারিকরা। তাঁরা জানিয়েছেন "ঘটনাটি খুবই দুঃখজনক। আমরা এই বিষয়ে তদন্ত শুরু করেছি"।
আন্দোলনরত ছাত্রের অভিযোগ, "আমাদের এই পরীক্ষা ফিরিয়ে আনতে হবে বিশ্বভারতী তরফ থেকে। আমরা আজ নিয়ে ছয়দিন বিক্ষোভ ও অনশনে নেমেছি। আন্দোলনের সময় থেকে একদিনও দফতরে আসেননি উপাচার্য সবুজকলি সেন।
আমাদের দাবি, বিশ্বভারতী কর্তৃপক্ষ আমাদের সঙ্গে একবার আলোচনায় বসুক।
এমনকী এই আন্দোলন থেকে উঠে যাওয়ার জন্য বেশ কিছু বহিরাগত যুবক আমাদেরকে হুমকি দেয়। আজ জুলজির এক তৃতীয় বর্ষের ছাত্র শুভদীপ দে কে বাড়ি থেকে আসার সময় তাকে মারধর করে বহিরাগত কিছু যুবক।"
আহত ওই ছাত্র জানায়, "আমি বাড়ি থেকে আসার সময় পথে কিছু বহিরাগত যুবক আমার পথ আটকায়। তারপর আমাকে মারধর করে ও বলে এই বিক্ষোভ যত তাড়াতাড়ি পারিস তুলে নে।"
ঘটনাটির পর ওই আহত ছাত্র শান্তিনিকেতন থানায় অভিযোগ দায়ের করে। পুলিশ ঘটনাটির তদন্ত শুরু করে। যদিও এখনও পর্যন্ত এই বিক্ষোভ অব্যাহত রয়েছে বলে জানা গিয়েছে।
No comments:
Post a Comment