বিচারের আশায় ধর্ষিতা - The News Express

Breaking

The News Express

A Bengali News and Entertainment Web-Channel (24x7) The power of information

Youtube


Monday, September 24, 2018

বিচারের আশায় ধর্ষিতা


ধর্ষনের মামলা তুলে নেওয়ার জন্য হুমকি দিলো গ্রামের মোড়ল। জানা গিয়েছে এই ধর্ষিতা মহিলার পরিবারকে গ্রাম থেকে এক ঘরে করে দিয়েছে গ্রামের মোড়লেরা। এখন বলছেন যে ধর্ষনের মমলা তুলে নিতে। সুদক্ষ বিচারের আসায় ধর্ষিতা হাজির হলেন পুলিশ সুপার ও জেলাশাসকের কাছে।

উল্লেখ্য, গত দুই-তিন মাস আগে বীরভূমে মহম্মদবাজার থানার চরিচা গ্রামে এক আদিবাসী মহিলাকে গন ধর্ষন করে তার পাশের এলাকার কতগুলো যুবক। এই ঘটনাটিতে মহম্মদবাজার থানার পুলিশ এই তিনজনকে গ্রেফতার করে।

ধর্ষিতার অভিযোগ,গতকাল রাতে তাদের গ্রামের মোড়লেরা একটা সালিশি সভা করেন ও এই সভাতে ধর্ষিতার পরিবার কে বলা হয় যে, "তারা যেন এই অভিযোগ টি তুলে নেন থানা থেকে। যদি এই অভিযোগ না তোলা হয়  তাহলে চরম শাস্তি পেতে হবে।"

মোড়ল এই নির্যাতিতার পরিবারকে হুঁশিয়ারি দিয়েছেন যে, "এই পরিবারের সদস্যরা এই গ্রামের কোনো লোকের সাথে কথা বলতে পারবে না। যদি কথা বলে তাহলে নির্যাতিতার পরিবারকে পাঁচ হাজার টাকা জরিমানা দিতে হবে ও যে কথা বলবে তাকেও দশহাজার টাকা পর্যন্ত জরিমানা দিতে হবে। এমনকী এই পরিবারের সদস্যরা এই গ্রামের কোনো জল পান করতে পারবে না। এই নির্যাতিতার পরিবার তারা গ্রামের স্কুলে তাদের ছেলেমেয়েদের পড়াশোনা করতে পারবেন না। যদি এই নিয়ম না মানে পরিবার তাহলে ধর্ষিতা মহিলাকে গ্রাম ঘুরোনো হবে নানারকম কটুক্তির মাধ্যমে।
যদি এই ধর্ষনের অভিযোগ তারা থানা থেকে তুলে নেয় তাহলে আগের মতো সব স্বাভাবিক হবে।"বলে জানান গ্রামের মোড়লেরা।
সমস্ত ঘটনাটির পর ধর্ষিতার পরিবার বীরভূম জেলা পুলিশ সুপার ও জেলাশাসকের কাছে দারস্ত  হয় সুযোগ্য বিচারের আশায়।
তথ্যচিত্র-সৌগত মন্ডল

No comments:

Post a Comment