মহালয়াতে ৫০০জন দুস্থঃকে বস্ত্রদান করল রামপুরহাটের সহিষ্ণুতা - The News Express

Breaking

The News Express

A Bengali News and Entertainment Web-Channel (24x7) The power of information

Youtube


Monday, October 8, 2018

মহালয়াতে ৫০০জন দুস্থঃকে বস্ত্রদান করল রামপুরহাটের সহিষ্ণুতা

                   "সকলের জন্য সকলে আমরা
                প্রত্যেকে আমরা পরের তরে" 
এই মূলমন্ত্রকে জীবনের মন্ত্র করে ধীরে ধীরে পথ চলা শুরু করেছিল কয়েকজন পড়ুয়া।প্রথমে সাত জন  পড়ে পঁচিশ পরিণত হয় ছোট্ট সংগঠন সহিষ্ণুতা। তার পর নানান ভাবে পড়াশোনার পাশাপাশি নিজেদের কিছু করে টাকা জমিয়ে ধীরে ধীরে গড়ে উঠে এই সংগঠন, নানান সময় সমাজের নানান সামাজিক কাজে নিজেদেরকে যুক্ত করা এই ভাবে বেশ চলতে থাকে সহিষ্ণুতা।
পুজোর সময় যখন সবাই নতুন জামা পড়ে ঠাকুর দেখতে যাবে তখন রাস্তাঘাটে দেখা দুস্থ:দের কপালে জোটে না কোনো জামা কাপড়। তাই এবারে তাদের ভাবনায় উঠে এল তারাও পড়ুক নতুন জামাকাপড়।
আজ পিতৃ পক্ষের অবসানে মাতৃপক্ষের সূচনায় শুভ মহালয়া উপলক্ষে রামপুরহাট রেলওয়ে হলে এই সহিষ্ণুতার উদ্যোগে অনধিক ৫০০জন গরিব দুস্থঃ শিশু পুরুষ এবং মহিলাকে বস্ত্র বিতরণ করা হয় ।উপস্থিত  কালিডাঙ্গা ব্লাইন্ড স্কুল ,স্প্যাশটিক সোসাইটি এবং পুস্পরাগ এর শিশু,মহিলা এবং পুরুষ প্রত্যেকের হাতেই তুলে দেয়া হয় নতুন বস্ত্র। এবং অনুষ্ঠানের শেষে প্রত্যেকের ভোজনের ও ব্যবস্থা করা হয় ।
মহৎ এই অনুষ্ঠানের শুভারম্ভ করেন পশ্চিমবঙ্গ সরকারের কৃষিমন্ত্রী ড: আশীষ ব্যানার্জি,তাছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামপুরহাট হাসপাতালের সুপার শর্মিষ্ঠা মল্লিক সহ রামপুরহাট থানার এসআই প্রমুখ।তারা প্রত্যেকেই এই প্রচেষ্টাকে সাধুবাদ জানিয়েছেন।

তথ্যচিত্র:- শুভম মন্ডল

No comments:

Post a Comment