দেবী দুর্গার পূজা আসলে বিশ্বপ্রকৃতির পূজা। এই প্রকৃতি পূজার অঙ্গ স্বরূপ গাছপালা পশু-পাখি কীট-পতঙ্গ জলজ উদ্ভিদ ও জলজ প্রাণী এবং মানুষজনের সেবার মাধ্যমে মহালয়ার এই পূর্ণ দিনটি পালিত করল বক্রেশর প্রকৃতি জনজাগরণ ট্রাস্ট। সদাইপুর থানার কচুর কলোনি জঙ্গল প্রাঙ্গণে ট্রাস্টের বিভিন্ন কর্মসূচী অনুষ্ঠিত হয়। পাতার বাঁশি বাজিয়ে সভার সূচনা হয়। বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন সদাইপুর থানার ওসি আবদুল রউফ খান, আদিবাসী কোড়া সমাজ কল্যাণ সংগঠনের রাজ্য সম্পাদক বিশ্বনাথ কোঁড়া, অবসরপ্রাপ্ত ব্যাংক ম্যানেজার বংশীধর দাস প্রমূখ। পশুদের মুখোশ পরে মিছিল এবং বর্তমান পরিস্থিতিতে যে সমস্যার সম্মুখীন তাহা জনমানষে তুলে ধরেন। এছাড়া প্রকৃতি পূজা, প্রাণী সম্পদ বিতরণ, বস্ত্র বিতরণ সহ আদিবাসী নৃত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন হয় বলে ট্রাস্টের সম্পাদক মনোজ কুমার বিশ্বাস এক সাক্ষাৎকারে জানান।
তথ্যচিত্র:-রিয়াসউদ্দিন সেখ
No comments:
Post a Comment