ক্যারাটে পরীক্ষা ও ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা রামপুরহাটে - The News Express

Breaking

The News Express

A Bengali News and Entertainment Web-Channel (24x7) The power of information

Youtube


Tuesday, October 2, 2018

ক্যারাটে পরীক্ষা ও ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা রামপুরহাটে

আজ বীরভূমের রামপুরহাট উচ্চবিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ক্যারাটে বেল্ট পরীক্ষা। এর পাশাপাশি গত মাসে কোচবিহারে রাজ্য স্তরে ক্যারাটে টুর্নামেন্টে জয়ী ছাত্র-ছাত্রীদের কে পুষ্প স্তবক দিয়ে সংবর্ধনা জানানো হয়। বীরভূম এখন ফুটবল, ক্রিকেট, ভলি খেলা বাদেও ক্যারাটে তে বেশ এগিয়ে আছে। যে সকল ছাত্র-ছাত্রীরা কোচবিহারে রাজ্য স্তরে উত্তীর্ণ হয়েছিল তারা হলেন, অনিন্দিতা মন্ডল, পরমব্রত দে, বর্ষা দাস, সুখেন মন্ডল ও মনমোহিনী মন্ডল। তাদের এই সাফল্য দেখে জেলা বাসী ও তাদের পরিবার অত্যন্ত আনন্দিত। এই উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পঃবঃ সরকারের কৃষিমন্ত্রী আশীষ ব্যানার্জী, রামপুরহাট পৌরসভার উপ পৌর পিতা সুকান্ত সরকার ও অন্যান্য বিশিষ্ট অতিথি বর্গ। পরীক্ষা শেষ হওয়ার পর ছাত্র-ছাত্রীদের হাতে নতুন বেল্ট তুলে দেন আশীষ ব্যানার্জী মহাশয় ও প্রশিক্ষক কাজল মুখার্জী।

তথ্যচিত্র:- সৌগত মন্ডল

No comments:

Post a Comment