সবলা মেলার স্টল মালিকরা চিন্তায় - The News Express

Breaking

The News Express

A Bengali News and Entertainment Web-Channel (24x7) The power of information

Youtube


Thursday, October 4, 2018

সবলা মেলার স্টল মালিকরা চিন্তায়

সৌগত মন্ডল।রামপুরহাট:-
গতমাসের ২৯/০৯/২০১৮ তারিখে মানোনীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর অনুপ্রেরণায় পশ্চিমবঙ্গ সরকারের স্বনির্ভর গোষ্ঠী ও স্বনিযুক্ত দপ্তরের উদ্যোগে  বীরভূমের রামপুরহাট মহুকুমা ক্রিড়াঙ্গন এর মাঠে (রামপুরহাট গান্ধী পার্ক ময়দান) সবলা মেলা শুরু হয়েছিলো। এই মেলায় প্রায় ৩০ টির ও বেশি স্টল বসেছে। স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা নিজের হাতে তৈরি জিনিসপত্র এই মেলার বিভিন্ন স্টলে বিক্রি করছেন যেমন- পাঞ্জাবি, আঁচার, নারু, পিঠে, মাটির জিনিসপত্র ইত্যাদি। ভালো কেনা বেচা ও লাভের ভালো মুখ দেখবো বলে বীরভূমের প্রত্যন্ত গ্রাম থেকে এসেছিলেন স্টল মালিকরা এই মেলায়। মেলায় এসে মাথায় হাত পরে গেছে বিক্রেতাদের। আগের মতো সেরকম কেনা বেচা ও ভীড়‌ও নেই মেলায়। বিক্রেতাদের একাংশ মনে করছেন, সামনেই পূজো সেই কারণে মানুষ বাজারে কেনাকাটা করতে ব্যাস্ত। এবছর মেলায় একটি একেবারেই অন্যরকম ছবি দেখা গেল, মহিলা দ্বারা ফুচকা স্টল। এই স্টল টি  ১৩ নাম্বার ওয়ার্ডের কাউন্সিলর পারমিতা রায় এর অনুপ্রেরণায় করা হয়েছে।

No comments:

Post a Comment