বীরভূমে অন্যতম বানিজ্যিক শহর সাঁইথিয়া,প্রতিবছর নানান নিত্যনতুন চিন্তা ভাবনা করে শহরবাসীকে নতুন চমক দেয় দীপশিখা সার্বজনীন দুর্গা পুজো কমিটি।তাদের এবছর অর্থাৎ ২৭তম বছরের প্রায় তিন লক্ষ টাকা বাজেটের তাদের চিন্তন "দ্বী-ধর্মা"। যার অর্থ মা দুর্গার বাহন রূপে দুই ধর্ম রুপী সিংহের প্রকাশ। পুরাণ মতে ধর্ম হলো "স্বয়ম-এব-মৃগেন্দ্রাতা", অর্থাৎ ধর্ম হলেন সিংহ রুপী যিনি মা দুর্গার বাহন হিসেবে ছিলেন। আর এ বছর সাঁইথিয়া দীপশিখা সার্বজনীন দুর্গাপূজা কমিটি সেই ভাবনাকে সামনে রেখে সাজিয়ে তুলেছেন তাদের দুর্গা প্রতিমা।
পুজো কমিটির পক্ষ থেকে রানা বৈদ্য জানালেন যে-ঝাঁ চকচকে প্যান্ডেল করিনা আমরা। পুজোর কটা দিন বিভিন্ন রকম অনুষ্ঠান করে থাকি।কুইজ,মিউজিক্যাল চেয়ার, বিস্কুট দৌড়, টিপ পড়ানো, শঙখ ধ্বনি, বাচ্চাদের নাচ, বড়দের নাচের প্রতিযোগিতা, এছাড়াও বেশ কয়েক রকম প্রতিযোগিতা করে থাকি। এছাড়াও দীপশিখা ক্লাব সারা বছরজুড়ে নানান সামাজিক কাজকর্মের সাথে যুক্ত থাকে।
No comments:
Post a Comment