ট্রেনের ব্রেকশোতে ধোঁয়া আতঙ্কিত যাত্রীরা - The News Express

Breaking

The News Express

A Bengali News and Entertainment Web-Channel (24x7) The power of information

Youtube


Friday, October 12, 2018

ট্রেনের ব্রেকশোতে ধোঁয়া আতঙ্কিত যাত্রীরা

সৌগত মন্ডল। তারাপীঠ স্টেশন রোড:- এদিন রামপুরহাট স্টেশন থেকে বর্ধমানগামী ৬৩৫৮২ ডাউন একটি লোকাল ট্রেন তারাপীঠ স্টেশন ঢুকে। ঠিক সেই সময় মহিলা কামরার ব্রেক শো থেকে ধোঁয়া বেরোতে শুরু করে। সেই দেখেই ট্রেনের সকল যাত্রীরা ভয়ে আতঙ্কিত হয়ে ট্রেন থেকে নেমে পড়ে।  ট্রেনটির পিছনে ইন্টারসিটি এক্সপ্রেস আসছিলো এবং ট্রেনটিকে তারাপিঠ রোডে  দাঁড় করিয়ে কিছু জন যাত্রী কে ওই ট্রেনে চাপানো হয় এবং অন্য একটি লোকাল ট্রেনে বাকি যাত্রীদের চাপানো হয়। যদিও ট্রেন বা যাত্রীদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তারাপীঠ স্টেশন মাস্টার ও ট্রেনের চালককে আমাদের প্রতিনিধি এই বিষয়ে জানতে চাইলে তারা মুখ খোলেননি।

No comments:

Post a Comment