বামফ্রন্টের এর অবস্থান বিক্ষোভ রামপুরহাটে - The News Express

Breaking

The News Express

A Bengali News and Entertainment Web-Channel (24x7) The power of information

Youtube


Tuesday, October 30, 2018

বামফ্রন্টের এর অবস্থান বিক্ষোভ রামপুরহাটে

সৌগত মন্ডল। রামপুরহাট:- এদিন পশ্চিমবঙ্গের জেলায় জেলায় বামফ্রন্টের পক্ষ থেকে অবস্থান বিক্ষোভের কর্মসূচি পালন করা হয়। সেরকমই আজকে বীরভূমের রামপুরহাটের বাসস্ট্যান্ড সংলগ্ন পেট্রোল পাম্পের কাছে বামফ্রন্টকেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে অবস্থান বিক্ষোভ করেন। দিন দিন কেন্দ্রীয় সরকারের গ্যাস পেট্রোল ও ডিজেলের অত্যাধিক মাত্রায় মূল্য বৃদ্ধির প্রতিবাদে তাদের আজকের এই কর্মসূচি। ২০১৮ সালের জুন মাসে গ্যাসের দাম ছিলো ৭৩৮ টাকা বর্তমানে তা বেড়ে দাঁড়ায় ৯১০ টাকা। ২০১৮ সালের জানুয়ারি মাসে পেট্রোল ছিলো ৭২ টাকা লিটার বর্তমানে তা বেড়ে দাঁড়িয়েছে ৮২ টাকা লিটার। তার পাশাপাশি ২০১৮ সালের জানুয়ারি মাসে ডিজেল ছিলো ৬২ টাকা লিটার বর্তমানে তা বেড়ে দাঁড়িয়েছে ৮৬ টাকা লিটার। দিন দিন পেট্রো পন্যের মূল্যবৃদ্ধি যেভাবে হচ্ছে তাতে সাধারণ মানুষের পক্ষে গাড়ি তে ওঠা বা বাইক্ চালানো খুব কঠিন হয়ে দাঁড়িয়েছে। এদিন অবস্থান বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বামফ্রন্টের জেলা সম্পাদক মনসা হাঁসদা ও অন্যান্য বামফ্রন্টের কর্মীরা।

No comments:

Post a Comment