জলের অভাবে ক্ষতিগ্রস্ত ধান চাষিরা - The News Express

Breaking

The News Express

A Bengali News and Entertainment Web-Channel (24x7) The power of information

Youtube


Tuesday, October 30, 2018

জলের অভাবে ক্ষতিগ্রস্ত ধান চাষিরা

সৌগত মন্ডল। রামপুরহাট:- গোটা রাজ্য জুড়ে বৃষ্টি না হওয়ায় সমগ্র কৃষক সমাজ হতাশায় ভুগছেন। এবছর ধান লাগিয়ে লাভের মুখ দেখতে পাবে বলে আশা ছেড়ে দিয়েছে কৃষকরা। প্রধানত কৃষকরা জলসেচের ব্যবস্থা যেমন- পুকুর, নদী,ইত্যাদির এর মাধ্যমে জমিতে জল দেন, কিন্তু গত এক মাস ধরে বৃষ্টি না হওয়ায় নদী, পুকুরের জল শুকিয়ে গেছে। ধান চাষের পেছনে যে ব্যায় বহুল খরচা হয়েছে তার একাংশ ও ধান বিক্রি করে তুলতে পারেনি কৃষকরা। সকল ধান চাষিরা পঃবঃ সরকারের কাছে একটাই অনুরোধ জানিয়েছেন ধান চাষে যে ক্ষয়ক্ষতি হয়েছে তার ক্ষতিপূরণ হিসেবে আমাদেরকে আর্থিক সহায়তা করলে আমরা খুবই উপকৃত হবো।

No comments:

Post a Comment