নেই ডাক্তার স্বাস্থ্যকেন্দ্রে রোগী দেখছেন স্বাস্থ্যকর্মীরা - The News Express

Breaking

The News Express

A Bengali News and Entertainment Web-Channel (24x7) The power of information

Youtube


Saturday, October 6, 2018

নেই ডাক্তার স্বাস্থ্যকেন্দ্রে রোগী দেখছেন স্বাস্থ্যকর্মীরা

সৌগত মন্ডল,লাভপুর:-  হাসপাতালে দীর্ঘদিন ধরে নেই ডাক্তারবাবুরা। ফলে বাধ্য হয়ে  চিকিৎসা করছেন স্বাস্থ্যকর্মীরাই। এর ফলে বন্ধ হয়ে গেছে নানান ধরনের পরিষেবা। ফলে নাজেহাল অবস্থা প্রায় তিরিশটি গ্রামের মানুষদের।

চিকিৎসকের দাবিতে জেলাশাসককে কাছে চিঠি পেশ করলেন এলাকাবাসীরা। এই ঘটনাটি বীরভূমের লাভপুরের ঠিবা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের।

আজ কয়েকটি গ্রামের বাসিন্দা মিলে একটি দরখাস্ত তে গণস্বাক্ষর করে চিকিৎসকের দাবিতে জেলাশাসক মৌমিতা গোধারা বসুকে দরখাস্ত করেন। জেলাশাসক জানিয়েছেন যে, "এই বিষয়ে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের সঙ্গে কথা বলছি ও দ্রুত সমস্যার সমাধানের চেষ্টা করছি।"

দেখা যাচ্ছে যে, জ্বর, সর্দি,পেটে ব্যথা, কেটে যাওয়া, সাপে কাটা প্রভৃতি রুগীদের চিকিৎসা করেন স্বাস্থ্যকর্মীরাই। বিবেচনা করে ওষুধ দিয়ে রুগীকে ছেড়ে দেন। যেকোনো রোগীর বড়ো কিছু ঘটলে অন্তর্বিভাগে ভর্তি নেওয়া হয় না এই হাসপাতালে।

এই বিষয়ে এলাকাবাসীরা অনেকবার বিক্ষোভ করেছেন, পথ অবরোধ করেছেন এমনকী মুখ্য স্বাস্থ্য আধিকারিক থেকে শুরু করে তৎকালীন জেলাশাসক পি মোহন গান্ধিকেও দরখাস্ত  দিয়েছেন। কিন্তু কাজের বোল কিছুই হয়নি।

No comments:

Post a Comment