পূজোর আগে ডাকাতি, গ্রেফতার এক যুবক - The News Express

Breaking

The News Express

A Bengali News and Entertainment Web-Channel (24x7) The power of information

Youtube


Saturday, October 6, 2018

পূজোর আগে ডাকাতি, গ্রেফতার এক যুবক


    
সৌগত মন্ডল,রামপুরহাট:-সামনেই দূর্গা পূজো। আর সেই পূজোতে চাঁদা তোলার নাম করে বাড়িতে ঢুকে বৃদ্ধার গলায় চাকু ঠেকিয়ে ডাকাতি করলো কর্ণ মণ্ডল এক যুবক। এই ঘটনাটি ঘটেছে বীরভূমে বোলপুর লাগোয়া শান্তিনিকেতনের দিগন্তপল্লি এলাকায়। বৃদ্ধার নাম হৈমন্তী দত্তগুপ্ত বয়স ৮০ বছর। এই ঘটনাটিতে অভিযুক্ত যুবক কর্ণ মণ্ডলকে আটক করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে যে, সন্ধ্যার সময় দূর্গা পূজোর চাঁদা আদায়ের নাম করে অভিযুক্ত কর্ণ মণ্ডল ওই বৃদ্ধার বাড়িতে যায়। এরপর সেই অভিযুক্ত সবজি কাটার চাকু বৃদ্ধার গলায় ধরে ও  আলমারি থেকে নগধ ৮ হাজার টাকা, দুটি সোনার সামগ্রী ও বৃদ্ধার মোবাইল ফোনটিও ছিনিয়ে নেয়। পরে ওই অভিযুক্ত বৃদ্ধাকে বাথরুমে আটক রেখে চম্পট দেয়। চিৎকার শুনে ওই বৃদ্ধা কে প্রতিবেশীরা উদ্ধার করে।

এই ঘটনাটির খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থানে যায় শান্তিনিকেতন থানার পুলিশ আধিকারিকরা। এই বিষয়ে জেলার পুলিশ সুপার কুণাল আগরওয়াল বলেন, "আমাদের টিম তড়িঘড়ি ঘটনাস্থলে যান ও রাতেই আমাদের টিম এই ঘটনায় কর্ণ মণ্ডল নামে এক যুবককে গ্রেপ্তার করে। তাঁর বাড়ি ভুবনডাঙায় এলাকায়"।

সমস্ত ঘটনাটির পর এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

No comments:

Post a Comment