আজ মুরারই জঙ্গীপুর রোডে কাশিমনগরের কাছে এক পথদূর্ঘটনায় মৃত্যু হল এক মহিলার। তার নাম গোলাপসা খাতুন, বাড়ি কাশিমনগরে।
বাড়ির কাছাকাছি এরকম দূর্ঘটনা দেখে ক্ষোভে ফেটে পরে এলাকার মানুষ। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়, মৃতদেহ তুলে ময়নাতদন্তে পাঠানো হয়।
দূর্ঘটনার জন্য মূলত দায়ী অত্যাধিক গতি।
মুরারই এলাকায় দিন দিন পথ দূর্ঘটনা বাড়ছে, তার প্রধান কারন নিয়ম মেনে গাড়ি কেউ চালাচ্ছে না, পুলিশ টহলদারির অভাব।
এসব রাস্তায় পুলিশ দেখা যায় না বললেই চলে।
সরকার Save Drive, Safe life নিয়ে এত প্রচার চালাচ্ছে, তবুও কাজের কাজ কিছু হচ্ছে না বলে জানালেন স্থানীয়রা।
তথ্য:- মইদুল ইসলাম
চিত্র:- প্রতীকি
No comments:
Post a Comment