সৌগত মন্ডল। রামপুরহাট:- বৈদ্যুতিক পোস্ট এ ধাক্কা মারলো একটি স্কুল ভ্যান। ধাক্কা মারায় আহত হয়েছে আটজন স্কুল পড়ুয়া। ঘটনাটি ঘটেছে বীরভূমে বোলপুরের উত্তর নারায়ণপুরে
স্থানীয় সূত্রে জানা গিয়েছে যে, একটি নাবালক এই স্কুল ভ্যান টি চালাচ্ছিল। এবং ভ্যানে ছিলো বোলপুরের কেন্দ্রীয় বিদ্যালয়ের আটজন খুদে পড়ুয়ারা। জানা গিয়েছে, ওই নাবালক চালকটি নিয়ন্ত্রণ করতে পারেনি গাড়িটিকে তাই নিয়ন্ত্রণ হারিয়ে একটি বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা মারে। ফলে আটজন স্কুল পড়ুয়া গুরুতর জখম হয়।
ঘটনাটির পর গ্রামবাসী ওই নাবালক চালকটি কে চরম মারধর করে। পরে শান্তিনিকেতন থানার পুলিশ ঘটনাস্থলে আসেন ও পরিস্থিতি সামাল দেন। চালকটির নাম প্রেম যাদব, বাড়ি বোলপুরের সিয়ান গ্রামে।
No comments:
Post a Comment