খয়রাশোল ব্লকের বারাবন মিলন সংঘের পরিচালনায় তিন দিনের ফুটবল প্রতিযোগিতার চূড়ান্ত খেলাটি অনুষ্ঠিত হয় 30 শে অক্টোবর। মিলন সংঘ নামের সার্থকতা ফুটবলকে ঘিরে মহামিলন মেলা বারাবন ফুটবল ময়দানে। ঝারখন্ড,বীরভূম, বর্ধমান সহ মোট 16 টি দল খেলায় অংশগ্রহণ করে। চূড়ান্ত খেলায় বর্ধমান জেলার গোবিন্দপুর ফুটবল একাদশ জামুরিয়া তারা একাদশকে 1-0 গোলে পরাজিত করে বিজয়ী হয়। বিজয়ী দলকে নগদ 60 হাজার টাকা ও ট্রফি এবং বিজিত দলকে নগদ চল্লিশ হাজার টাকা ও ট্রফি প্রদান করা হয়। উপস্থিত ছিলেন ডিএসপি কাশিনাথ মিস্ত্রি, লোকপুর থানার ওসি নীলোৎপল মিশ্র, খয়রাশোল পঞ্চায়েত সমিতির সভাপতি শ্যামল গায়েন প্রুমখ। জের মহম্মদ খাঁ র মশাল দৌড়ের মাধ্যমে কমিটির মাঠ পরিক্রমা, পরিচিতি পর্ব ও শোক পালনের পর চুড়ন্ত খেলাটি শুরু হয়। ক্লাব সম্পাদক সেখ শাহাজাহান,সদশ্য ফুলসাদ খাঁরা এক সাক্ষাতকারে জানান এবার খেলাটি ২৭ বছরে পদার্পণ করল,এই খেলার পাশাপাশি মনিহারি দোকান, চরকী সহ বিভিন্ন দোকানের পসরা নিয়ে মেলার ও আয়োজন করা হয়েছে,এখান থেকে সম্প্রীতির বার্তা দেওয়া হয়। খেলার টানে ভূমিপুত্ররা ও যেখানেই থাক ছুটে আসবে তেমনি ব্যক্তিরা হলেন সেখ আক্তার, নাজিম হোসেন খাঁন সহ অনেকে। ডিএসপি সাহেব খেলার প্রশংসা করেন পাশাপাশি সচেতনতা মূলক বার্তা ও দেন যুব সমাজের কাছে। পঞ্চায়েত সভাপতি খেলার জন্য সব রকম সাহায্যর আশ্বাস দেন। অঞ্চল সভাপতি শংকর গড়াই খেলার মাঠের উন্নতি প্রকল্পে দশ লক্ষ টাকা পাওয়ানোর আশ্বাস দেন পঞ্চায়েত থেকে। ফুটবল নিয়ে সম্প্রীতির স্বরচিত গান শোনান লোকশিল্পী নারায়ণ কর্মকার এবং সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন কবি অসীম শীল।
তথ্যসূত্র:- রিয়াসউদ্দিন সেখ
No comments:
Post a Comment