সৌগত মন্ডল,রামপুরহাট:- এদিন বীরভূমের রামপুরহাট থানার অন্তর্গত বীরচন্দ্রপুরের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল যাত্রীবাহী বাস। শুক্রবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে বীরভূমের বীরচন্দ্রপুরের কাছে একটি বাঁকে। ঘটনায় কম বেশি আহত হয়েছে ২০ জন। যার মধ্যে গুরুতর আহত তিন থেকে চার জন।
জানা গেছে, সাঁইথিয়া থেকে একটি যাত্রীবাহী বাসটি রামপুরহাটের দিকে যাচ্ছিল। বাসটি ওই রুটের শেষ বাস ছিল। বাসটিতে বেশ ভিড়ও ছিল। সন্ধ্যা ৬:৩০টা নাগাদ বীরচন্দ্রপুর পেরিয়ে বাঁকে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপর উল্টে যায়। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন উদ্ধার কাজে হাত লাগানোর জন্য। ঘটনায় বাসটিতে থাকা কম বেশি ২০ জন যাত্রী আহত হয়। এদের মধ্যে ৩ জন গুরুতর জখম রয়েছে।
খবর পেয়ে আহতদের উদ্ধার করতে রামপুরহাট থানার পুলিশ পৌঁছায়। এদিকে ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। উল্লেখ্য আজ সকালেই রামপুরহাট থানা এলাকায় জাতীয় সড়কে দুর্ঘটনায় প্রাণ এক মাছ ব্যবসায়ীর। আজকের সন্ধ্যার বাস দুর্ঘটনায় আহতদের রামপুরহাট হাসপাতালে নিয়ে যাওয়া হয় রামপুরহাট থানার পুলিশের পক্ষ থেকে। অল্প বিস্তর আহতদের প্রাথমিক চিকিৎসার পর হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়।
No comments:
Post a Comment