গত পয়লা অক্টোবর থেকে শুরু হ ওয়া বৃত্তি পরীক্ষার আজ শেষদিন। পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা উন্নয়ন পর্ষদ পরিচালিত বৃত্তি পরীক্ষা এ বছর 27 বছরে পদার্পণ করল। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিজ্ঞানী ও বিশিষ্ট শিক্ষাবিদ তথা উক্ত পর্ষদের প্রতিষ্ঠাতা সভাপতি ডক্টর সুনীলকুমার মুখোপাধ্যায় প্রথম চিন্তাভাবনা শুরু করেন মাধ্যমিকের আগে আরো একটা পরীক্ষার প্রস্তুতি প্রয়োজন। সেই প্রেক্ষিতে বৃত্তি পরীক্ষার প্রচলন। রাজ্য তথা জেলার বিভিন্ন প্রান্তের সাথে সাথে লোকপুর উচ্চ বিদ্যালয় সেন্টারেও ১৩৭ জন পরীক্ষার্থীর নির্বিঘ্নে পরীক্ষা শেষ হয়। উল্লেখ্য 2007 সালে অবসরপ্রাপ্ত শিক্ষক তথা আইনজীবী সুনীল কুমার সাহার উদ্যোগে এবং সিদ্ধার্থ দত্ত, খোকন আঢ্যর মত তরুণ-যুবা শিক্ষকদের সাথে নিয়ে লোকপুরে সেন্টার চালু করেন বলে এক সাক্ষাৎকারে জানান শিক্ষক মিন্টু দত্ত। এদিন পরীক্ষা শেষে খয়রাশোল বিদ্যালয় এবং নাকড়াকোন্দা় বিদ্যালয় থেকে আসা পরীক্ষার্থীরা তাদের মতামত ব্যক্ত করে। বিশেষ উল্লেখ্য এই সেন্টার থেকে অতিতে তিনজন পরীক্ষার্থী কলকাতায় গিয়ে সংবর্ধনা নিয়ে এসেছে বলে সূত্রে খবর।
তথ্যচিত্র:- রিয়াস উদ্দিন সেখ

No comments:
Post a Comment