সদাইপুরের জামথলিয়ায় ফুটবল খেলার আসর - The News Express

Breaking

The News Express

A Bengali News and Entertainment Web-Channel (24x7) The power of information

Youtube


Wednesday, October 24, 2018

সদাইপুরের জামথলিয়ায় ফুটবল খেলার আসর


গত ২২ শে অক্টোবর থেকে তিন দিনের ফুটবল খেলাকে ঘিরে এলাকায় জনসমাগমে মেলার রূপ ধারণ করে সদাইপুর থানার জামথলিয়া ঈদগাহ ময়দান। জামথলিয়া যুবক বৃন্দের পরিচালনায় ফুটবল খেলার আয়োজন হয়। ২৪ শে অক্টোবর চুড়ান্ত খেলায় হাজরাপুর নজরুল সমিতি ঝাড়খন্ড খান একাদশ কে ১--০ গোলের ব্যবধানে পরাজিত করে বিজয়ী হয়। বিজয়ী দলকে কুড়ি হাজার টাকা ও বড় ট্রফি এবং বিজিত দলকে পনেরো হাজার টাকা ও ছোট ট্রফি দেওয়া হয়। উপস্থিত ছিলেন সিউড়ী কেন্দ্রের বিধায়ক অশোক চ্যাটার্জী,দুবরাজপুর পঞ্চায়েত সমিতির সভাপতি মিলন বাগ্দী,সহ সভাপতি স্বপন মন্ডল,তৃনমূল ব্লক সভাপতি ভোলানাথ মিত্র,পারুলিয়া পঞ্চায়েত প্রধান শান্তনা মন্ডল,সদাইপুর থানার ও. সি. আব্দুর রব প্রমুখ। জামথলিয়া গ্রাম বাসীদের তরফে উপস্থিত জনপ্রতিনিধিদের কাছে খেলার মাঠের উন্নতি সহ বিভিন্ন উন্নয়ন মূলক কাজের প্রস্তাব দেন। প্রস্তাব গুলি বিবেচনার আশ্বাষ দেন উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গ। সেই সাথে যুব সমাজকে নেশা মুক্ত করা ও খেলার মাঠে আগ্রহ বাড়িয়ে তোলার উপর আলোকপাত করেন বক্তাগন। উল্লেখ্য সেফ ড্রাইভ, সেভ লাইফ, কন্যশ্রী,শৌচাগার সহ বিভিন্ন সরকারি সচেতনতা মূলক কর্মসূচী নিয়ে ও আলোকপাত করা হয়।

তথ্যচিত্র:- রিয়াসউদ্দিন সেখ

No comments:

Post a Comment