ফের কঙ্কাল কান্ড, এবার বীরভূমের রাজনগরে - The News Express

Breaking

The News Express

A Bengali News and Entertainment Web-Channel (24x7) The power of information

Youtube


Thursday, October 25, 2018

ফের কঙ্কাল কান্ড, এবার বীরভূমের রাজনগরে


সৌগত মন্ডল। রামপুরহাট :- কঙ্কাল উদ্ধার ঘিরে চাঞ্চল্য সৃষ্টি হলো বীরভূমে  ঘটনাটি ঘটেছে রাজনগর থানার অন্তর্গত আজিমনগর জঙ্গলে। ঘটনাটির তদন্তে নেমেছেন রাজনগর থানার পুলিশ আধিকারিকরা।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে যে, এই ঘন জঙ্গলে মানুষের আনাগোনা খুবই কম ছিলো। এই জঙ্গলে কেউ যেতো না বললেই চলে। কেউ, কেউ পাতা কুড়াতে বা গাছ কাটতে গেলেও সন্ধ্যা নামার আগেই ফিরে আসতো। কিন্তু  বৃহস্পতিবারে ঘটলো অন্য ঘটনা রাজনগর থানার অন্তর্গত আজিমনগর গ্রামের এক বাসিন্দা এই জঙ্গলে পাতা কুড়াতে, কুড়াতে প্রবেশ করে যায় গভীর জঙ্গলের একেবারে মাঝ অংশে। সেই ব্যক্তি জানায় যে, "আমি জঙ্গলের মধ্যে পাতা  কুড়াচ্ছিলাম। আমার দৃষ্টি একটু দূরে যেতেই দেখি দূরে কিছু জিনিস পড়ে আছে। আমি সেইখানে যেতেই দেখি একটা মথার খুলি, কিছু হাড় ও একটা মহিলার ছেঁড়া শাড়ি মাটিতে পড়ে আছে। আমি ভয়ে আমার কাজ ছেড়ে ছুটে  জঙ্গলের বাইরে আসি। বাইরে এসে গ্রামবাসীদের খবর দি।"

এই ঘটনাটির খবর পেয়ে রাজনগর থানার পুলিশ ঘটনাস্থলে তড়িঘড়ি আসেন ও ওইসব জিনিস গুলি উদ্ধার করেন। পুলিশের প্রাথমিক অনুমান, "ওই কঙ্কাল টি কোনো মহিলার।"

কী করে এত গভীর জঙ্গলে একজন মহিলার কঙ্কাল পরে রয়েছে? কত দিন ধরেই বা এই কঙ্কাল টি এখানে রয়েছে? তবে কী খুন! নাকি আত্মহত্যা! নাকি এর পিছনে রয়েছে অন্য কোন চক্রান্ত। তদন্তে নেমেছেন পুলিশ আধিকারিকরা।

No comments:

Post a Comment