বীরভূম জেলা সাংবাদিকদের কর্মশালা সিউড়িতে - The News Express

Breaking

The News Express

A Bengali News and Entertainment Web-Channel (24x7) The power of information

Youtube


Friday, November 30, 2018

বীরভূম জেলা সাংবাদিকদের কর্মশালা সিউড়িতে


আজ জেলার সদর শহর সিউড়ি হোটেল সাগরে ভারত সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রকের অধীন পি,আই,বি  তথা পাবলিক ইনফরমেশন বুরোর ব্যবস্থাপনায় জেলার সাংবাদিকদের এক কর্মশালার আয়োজন করে বার্তালাপ নামে।
প্রদীপ প্রজ্জ্বলন ও আকাশবাণীর সংবাদ দাতা শম্ভুনাথ সেনের  কবিতা আবৃত্তির মধ্য দিয়ে সভার সূচনা হয়।

পি,আই,বির সাথে সাংবাদিকতা লাইনের যে যোগসুত্র, পি,আই,বির ইতিহাস ইত্যাদি কথা তুলে ধরেন আগত বিশিষ্টজনেরা। এরপর জেলা সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর তথা বিভিন্ন সমস্যার সমাধানের পথ বলে দেন এবং ভবিষ্যতে যোগাযোগ রেখে কাজ করারও পরামর্শ দেন।

বিভিন্ন ধরনের ছবি,তথ্য পাওয়ার ওয়েব সাইট,মেল আইডি,ফোন নম্বর সহ কলকাতা,দিল্লী অফিসের যোগাযোগর ঠিকানা ও দেন। স্লাইট শোর মাধ্যমে নেট ঘাটার বা তথ্য দেখার কাজের সুবিধার্তে হাতে কলমে প্রশিক্ষণ দেন।

তথ্যসূত্র :- সেখ রিয়াসউদ্দিন

No comments:

Post a Comment