হাড়হিম করে তোলা ভয়াবহ সেই ২৬/১১মুম্বাই হামলার স্মৃতি কখনই ভোলার নয়। এবছর মুম্বাই হামলার দশ বছর পূর্তিতে সাঁইথিয়ার পথ প্রদর্শক নাগরিক মঞ্চ ইউনিয়ন বোর্ড মোড়ে একটি শোকপালন সভার আয়োজন করা হয় । শহীদ বেদীতে মাল্যদান করার মাধ্যমে মোমবাতি জ্বালিয়ে নিহত মানুষগুলোর আত্মার শান্তি কামনা করা হয়। উপস্থিত ছিলেন অবসার প্রাপ্ত দশ জওয়ানেরা যারা বিভিন্ন যুদ্ধে দেশের হয়ে লড়াই করে জয় ছিনিয়ে এনেছেন। এছাড়াও উপস্থিত ছিলেন সাঁইথিয়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক সংগ্রাম চৌধুরী, বিশিষ্ট সাহিত্যিক বিজয় কুমার দাস ছাড়াও অনেকে। সংস্থার পক্ষ থেকে চিন্টু রায় ও সৌম্যনাথ মুখার্জ্জী জানান, "প্রায় দুইজন মতন যুবক-যুবতী সহ প্রবীন নাগরিকরা উপস্থিত হোন,প্রতি বারের মতন এই দিনটি কালা দিবস হিসাবে পালন করে থাকি।"
তথ্যসূত্র:- পামি দাস
No comments:
Post a Comment