মুরারই চক্রের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হল - The News Express

Breaking

The News Express

A Bengali News and Entertainment Web-Channel (24x7) The power of information

Youtube


Tuesday, November 20, 2018

মুরারই চক্রের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হল




মইদুল ইসলাম, মুরারই- বীরভূম জেলার মুরারই চক্রের ৪০ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হল মহুরাপুর হাই স্কুল মাঠে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুরারই ১ নং পঞ্চায়েত সমিতির সভাপতি শাহনাজ বেগম, মুরারই অবর বিদ্যালয় পরিদর্শক সেলিম দফাদার, বিশিষ্ট ক্রীড়ানুরাগী তথা রাজনীতিবিদ বিনয় ঘোষ মহাশয়।
অনুষ্ঠান শুরু হয় সকাল ১০ টাই, প্রথমে মশাল দৌড়,মশাল প্রজ্জোলন, তারপর পতাকা উত্তোলন, আদিবাসি নৃত্য হয়।
তারপরে ৭ টি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বিভিন্ন প্রাথমিক বিদ্যালয় ও এস এস কে স্কুলের ছাত্র ছাত্রীদের নিয়ে খেলা শুরু হয়। খেলায় ১ম, ২য় ও ৩য় জনকে পুরস্কৃত করা হয় এবং শংসাপত্র দেওয়া হয়।

No comments:

Post a Comment