সেখ রিয়াসউদ্দিন,লোকপুর:-২১ শে নভেম্বর তথা আরবি মাসের আজ ১২ ই রবিউল আউয়াল বিশ্ব নবী দিবস হিসেবে দিনটি যথাযোগ্য মর্যাদা সহকারে পালন করা হয়। ঝাড়খন্ডের বাগডহরী থানা ও বীরভূমের লোকপুর থানা এলাকার মুসলিম অধ্যুষিত গ্রাম থেকে বিভিন্ন ধরনের ট্যবলো নিয়ে সাইকেল,মোটরসাইকেল সহ পদযাত্রা বের করা হয়। লোকপুর থানা সংলগ্ন আলিয়ট মোড়ে বিভিন্ন গ্রাম থেকে আগত শোভাযাত্রা একত্রিত হয়ে খন্নি গ্রামে সৈয়দ শাহাতাজ ওলীর দরগাহ শরীফে জমায়েত হন এবং মাজার শরীফ জিয়ারত ও মিলাদ মেহফিলের আয়োজন হয়। দরগাহ শরীফের পক্ষ্য থেকে মহম্মদ জহীর মোল্লা জানান বিশ্ব নবী দিবসে বিভিন্ন গ্রামের আগত ভক্ত বৃন্দদের জন্য সিন্নির ব্যবস্থা করা হয়েছে। উপস্থিত পেশ এমাম মৌলানা মহম্মদ সামিম,শিক্ষিত যুবক সেখ নাসিরুদ্দিন সহ অনেকে সাক্ষাত কারে জানান বিশ্ব নবীর চিন্তা ভাবনা সকল সম্প্রদায়ের মাঝে ছড়ানো যাহা নিজেদের মধ্যে জাতিধর্ম নির্বিশেষে ভাতৃত্ত্ববোধ জাগ্রত করা,হিংসা দূর করা সেই নবীর বানীই পারে সকলকে এক সূরে বাঁধতে। উল্লেখ্য বিশ্ব নবী দিবস উপলক্ষ্যে গতকাল মসজিদে মসজিদে কোথাও ব্যক্তিগত ভাবেও মিলাদ মেহফিল,কোরান তিলাওয়াত,দুস্থদের অন্নদান সহ বিভিন্ন সমাজ সেবামূলক কাজের মধ্য দিয়ে দিনটি যথাযোগ্য মর্যাদা সহকারে পালিত হয়।
Wednesday, November 21, 2018
New
লোকপুর থানা এলাকায় যথাযোগ্য মর্যাদায় বিশ্ব নবী দিবস পালিত হল
About The News Express
SoraTemplates is a blogger resources site is a provider of high quality blogger template with premium looking layout and robust design. The main mission of SoraTemplates is to provide the best quality blogger templates.
_suri BirbhumBarta
Labels:
_suri BirbhumBarta
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment