সাঁইথিয়াতে গনভাইফোঁটার আয়োজন করল আস্থা - The News Express

Breaking

The News Express

A Bengali News and Entertainment Web-Channel (24x7) The power of information

Youtube


Friday, November 9, 2018

সাঁইথিয়াতে গনভাইফোঁটার আয়োজন করল আস্থা

শুভ ভাতৃদ্বিতীয়া উপলক্ষ্যে সাঁইথিয়ার ছাত্রীদের দ্বারা পরিচালিত সংস্থা "আস্থা"এর পক্ষ থেকে প্রায় 200 জন কর্তব্যরত মানুষদের ভাই-ফোঁটা দেওয়ার আয়োজন করা হয়।
সাঁইথিয়া থানার আধিকারিক ও কর্মী ,হসপিটাল এর আধিকারিক ও কর্মী, রেলওয়ে, GRP, RPF এর আধিকারিক ও কর্মী,ব্যাঙ্কের আধিকারিক ও কর্মী প্রমুখ সমাজের অন্যতম কর্মব্যস্ত মানুষজনকে ভাইফোঁটা দেওয়ার মাধ্যমে আস্থা এক সম্প্রতীর মেলবন্ধনের বার্তা বহন করল।
সংস্থার পক্ষ থেকে প্রিতম দাস(পামি)জানান যে এই সব মানুষ সবকিছুকে উপেক্ষা করে নিজেদের কাজেই দায়িত্বশীল, তাই আমাদের এই উদ্যোগ তাদেরকে ভাইফোঁটা দেওয়ার। তাই আমরা জাত ধর্ম বর্ন সবকিছু বাদ দিয়ে সকলকে ভাইফোঁটা  দেওয়ার পরিকল্পনা গ্রহন করেছি। তাদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সাঁইথিয়া শহরবাসী।

No comments:

Post a Comment