ক্ষতবিক্ষত তরুনীর মৃতদেহ ঘিরে চাঞ্চল্য লোকপুরে - The News Express

Breaking

The News Express

A Bengali News and Entertainment Web-Channel (24x7) The power of information

Youtube


Wednesday, November 7, 2018

ক্ষতবিক্ষত তরুনীর মৃতদেহ ঘিরে চাঞ্চল্য লোকপুরে


দীপাবলীর আলো নিভতে না নিভতেই জুল্লু সরেনের বাড়ীতে আলো নিভিয়ে দিল কেউ ।যা আর কোনো দিন জ্বলবে না, এক মাত্র মেয়ে শিখা সরেন , আজ লোকপুর থানার দেবগঙ্জ আদিবাসী পাড়ায়  তরুনীর ক্ষতবিক্ষত দেহ ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।  ঘটনার বিবরণে জানা যায় মৃত কিশোরীর নাম শিখা সরেন (১৭)।  গতকাল রাত্রে কালি পুজার খিচুড়ি খাবার জন্য পাড়া প্রতিবেশীদের সাথে পার্শ্ববর্তী গ্রাম পুরাতন বক্কেশ্বর ধামে যায়,যথারীতি বাড়ি ফিরে মা বাবার সাথে ঘুমিয়ে ছিল, সকালে ঘুম থেকে উঠেই দেখে বিছানায় মেয়ে নেই, খোঁজাখুঁজি শুরু হতেই পাশেই এক ডোবার মধ্যে রক্তাক্ত অবস্থায় পাওয়া যায় এবং এলাকায় চাঞ্চল্য ছড়ায়। খবর পাওয়া মাত্র লোকপুর থানার পুলিশ গিয়ে মৃতদেহটি উদ্ধার করে এবং  ময়নাতদন্তের জন্য সিউড়ি পাঠায। এদিকে ডিএসপি হেডকোয়ার্টার কাশীনাথ মিস্ত্রি ও লোকপুর থানার ওসি নীলোৎপল মিশ্র সরোজমিনে গিয়ে তদন্ত শুরু করেন। এ নিয়ে প্রকাশ্যে কেউ  মুখ খুলতে চাননি।

তথ্যসূত্র:- রিয়াসউদ্দিন সেখ

No comments:

Post a Comment