জমাতে টাকা গড়েছি দল -- বেড়েছে মোদের মনোবল,
হ্যাঁ ,কথাটা আজ প্রাসঙ্গিক বিনু অঙ্কুরের ক্ষেত্রে। গত 28 শে নভেম্বর সদাইপুর থানার হাজরাপুর গ্রামে বিনু অংকুরের বাড়ি বিদ্যুতের শর্ট সার্কিটের ফলে খড়ের বাড়ীতে আগুন লাগলে নিমেষে বাড়ীর সমস্ত সম্পদ পুড়ে ধুলিসাত হয়ে যায়। গ্রামবাসীরা শত চেষ্টা করে ও ব্যর্থ হয়।
স্থানীয় পঞ্চায়েত, গ্রামবাসী সহ অসহায় পরিবারের পাশে এদিন পারুলিয়া মহিলা প্রাণি সম্পদ বিকাশ সমবায় সমিতির পক্ষ থেকে ও শীতবস্ত্র,কম্বল, কাপড়সহ সাংসারিক( কড়াই,পেতিলা,খুন্তি,থালা,বাটি ইত্যাদি) সরঙ্জাম তুলে দেওয়া হয় অসহায় তথা নিস্ব হয়ে যাওয়া সমবায় সমিতির সদস্য বিনু অঙ্কুরের হাতে।
মহিলা সমবায় সমিতির সম্পাদিকা রীতা বাগ্দী এক সাক্ষাতকারে জানান চারশ জন সদষ্যাদের সহযোগীতায় নিঃস্ব হয়ে যাওয়া বিনু অঙ্কুরের পাশে দাড়াতে আমরা পরিকল্পনা করে প্রয়োজনীয় কাপড়,শীতবস্ত্র সহ সাংসারিক সামগ্রী তুলে দেওয়া হয়।মহিলা সমবায়ের সদস্যা সরস্বতী বাগ্দী,অপর্না বাগ্দী,মিন্তা বাগ্দীরা ও অসহায়ের পাশে দাড়িয়ে আজ দল গঠনের প্রয়োজনীয়তা অকপটে স্বীকার করেন, এলাকাবাসী ও এ উদ্যোগ কে সাধুবাদ জানান।
তথ্য সূত্র : সেখ রিয়াজউদ্দিন।



No comments:
Post a Comment