ফর্ম ফিলাপকে কেন্দ্র করে উত্তেজনা রামপুরহাট কলেজে - The News Express

Breaking

The News Express

A Bengali News and Entertainment Web-Channel (24x7) The power of information

Youtube


Tuesday, December 4, 2018

ফর্ম ফিলাপকে কেন্দ্র করে উত্তেজনা রামপুরহাট কলেজে

বিশেষ সংবাদদাতা,রামপুরহাট :-ফর্ম ফিলাপ কে কেন্দ্র করে উত্তেজনা রামপুরহাট কলেজে। ফর্ম ফিল-আপের লাইনে দাড়ানো তিন ছাত্রের উপর  চলল বেধড়ক মার।  হামলার অভিযোগের তীর কলেজের সাধারন সম্পাদকের দায়িত্বে থাকা তৃণমূল ছাত্র পরিষদের নেতার বিরুদ্ধে। এ ঘটনার পর ছাত্র-ছাত্রীরা প্রতিবাদে নেমেছে। কলেজের সভাপতি তথা রাজ্যের কৃষি মন্ত্রী আশিস ব্যানার্জীর সামনে ক্ষোভ উগরে দিয়েছে ছাত্র-ছাত্রীরা, লিখিতভাবে নালিশ ও করা হয়েছে।
কলেজ জুড়ে  উত্তেজনা চরমে। কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনার সুত্রপাত সোমবার। প্রথম বর্ষের  পড়ুয়াদের ফর্ম ফিল-আপের  শেষ দিন,ফলে প্রচুর ছাত্রছাত্রী ভিড় জমিয়েছিলেন। কিন্তু তাদের অনেকে নির্দিষ্ট সময় পর্যন্ত ফর্ম ফিল-আপ হয়নি। তাই তারা  বিক্ষোভ দেখাতে শুরু করে। যদিও কলেজের অধ্যক্ষ সুশান্ত বর্ধন জানিয়ে দেন ফর্ম ফিল-আপের সময়সীমা দু-দিন বেড়েছে। কলেজের কর্মীরা জানিয়েছেন, মঙ্গলবার সকালে দেখা যায়, কয়েকটি ডাষ্টবিন পুড়িয়ে দেওয়া হয়েছে এবং একটি বিভাগের দরজার তালা ভাঙার চেষ্টা করা হয়ছছে। ফলে সকাল থেকে চাপা উত্তেজনা তৈরী হয় কলেজের মধ্যে। এরইমধ্যে এদিন বহিরাগতদের নিয়ে এসে তিনজন ছাত্রকে বেধরক মারধরের   অভিযোগ কলেজের তৃণমূল ছাত্র পরিষদ পরিচালিত  ছাত্র সংসদের সাধারন সম্পাদকের বিরুদ্ধে। অভিজিত দত্ত নামে এক ছাত্রের পরিবার সঙ্গে ক্ষুব্ধ ছাত্রছাত্রীরা কলেজে বিক্ষোভ দেখাতে শুরু করেন। অধ্যক্ষ সুশান্ত বর্ধন ও কলেজ পরিচালন সমিতির সভাপতি তথা কৃষিমন্ত্রী আশিষ বন্দ্যোপাধ্যায়ের কাছে লিখিত অভিযোগ জানায় ওই ছাত্র ও তার পরিবার। আক্রান্ত অভিজিত দত্ত জানান, আমি সোমবার বাড়ি চলে যাই। সেদিন রাত্রে কলেজ কী ঘটেছে সে বিষয়ে আমার কোনো ধারণা নেই।যদিও কলেজের ছাত্র সংসদ এই অভিযোগ অস্বীকার করেন। কৃষি মন্ত্রী আশিস ব্যানার্জি-এর আশ্বাসে বিক্ষোভ বন্ধ করে ছাত্র-ছাত্রীরা

No comments:

Post a Comment