২৬/১১ মুম্বাই হামলায় শহীদদের শ্রদ্ধাঞ্জলি সাঁইথিয়া পথ প্রদর্শকের - The News Express

Breaking

The News Express

A Bengali News and Entertainment Web-Channel (24x7) The power of information

Youtube


Tuesday, November 26, 2019

২৬/১১ মুম্বাই হামলায় শহীদদের শ্রদ্ধাঞ্জলি সাঁইথিয়া পথ প্রদর্শকের

বিশেষ সংবাদদাতা,সাঁইথিয়া:-আজ থেকে ১১ বছর আগে মুম্বাই হয়ে যাওয়া হামলা আমাদের আজও ক্ষতের দাগ রয়ে গেছে,
 সেদিনের তাজ হোটেলে থাকা শয়ে শয়ে মানুষের মৃতদেহ সাথে ভারতীয় জওয়ানদের আত্মবলিদান দেশের মানুষ কখনো ভুলতে পারবে না। এই মর্মান্তিক দিনটিকে কালা দিবস হিসেবে পালন করে আসে
সাঁইথিয়ার পথ প্রদর্শক নাগরিক মঞ্চ , এদিন তারা সন্ধ্যেই সাঁইথিয়ার ইউনিয়ন বোর্ড মোড়ে একটি শহীদ বেদি করে, তার উপর মাল্যদান করেন সংস্হার প্রায় একশো জন সদস্যরা, এছাড়াও স্থানীয়রা এতে সামিল হন। শহীদ মানুষদের প্রতি একমিনিট নীরবতা পালন করে মোমবাতি অর্পণ করা হয় তাদের আত্মার শান্তি কামনার  উদ্দেশ্যে।

পথ প্রদর্শকের পক্ষ থেকে স্বাধীন দত্ত ও অনির্বান সাহা জানান, মুম্বাই হামলায় শহীদের আত্মবলিদান আমাদের সারাজীবন মনে থাকবে, তাদের স্মৃতির উদ্দেশ্যে আমরা এই দিন টিকে কালা দিবস হিসাবে পালন করে থাকি ।

No comments:

Post a Comment