সরকারি টেস্ট টিউব বেবি সেন্টার এবার এনআরএস হাসপাতালে - The News Express

Breaking

The News Express

A Bengali News and Entertainment Web-Channel (24x7) The power of information

Youtube


Saturday, November 30, 2019

সরকারি টেস্ট টিউব বেবি সেন্টার এবার এনআরএস হাসপাতালে

শ্রেয়া সাহা,কলকাতা :- আইভিএফ পদ্ধতির মতো অত্যন্ত খরচ সাপেক্ষ চিকিৎসার মাধ্যমে সন্তান লাভ করা গরিব ও নিঃসন্তান দম্পতিদের পক্ষে প্রায় অসম্ভব।তাই অনেক ঝামেলা পোহাতে হয়।
তবে চিন্তার দিন শেষ,এবার রাজ্যের প্রথম সরকারি টেস্ট টিউব বেবি সেন্টার বা আইভিএফ কেন্দ্র স্থাপন হতে চলেছে শিয়ালদহ এনআরএস মেডিকেল কলেজে।২০২০ সালের শুরুতেই এই পরিষেবা চালু হয়ে যাবে আশাবাদী হাসপাতালের চিকিৎসকরা।
সূত্রের খবর,প্রকল্প রূপায়ণে রাজ্য সরকার এক কোটি টাকার বেশি বিনিয়োগ করেছে।পূর্ত দফতরের কাজও প্রায় শেষ পর্যায়ে।৯০ শতাংশ চিকিৎসার যন্ত্রপাতি চলে এসেছে।পরিকাঠামোগত ভাবে কিছু কাজ শেষ হলেই আগামী দু’মাসের মধ্যে এনআরআসের আউটডোর বিল্ডিংয়ের চারতলায় শুরু হতে চলেছে আইভিএফ কেন্দ্রের কাজ।কেন্দ্রটি চালু হলে বহু গরিব, নিম্নবিত্ত, মধ্যবিত্ত নিঃসন্তান দম্পতি বিনা খরচে সন্তানলাভ করতে পারবেন।
এনআরএস হাসপাতালের অধ্যাপক ডাঃ সঞ্জয় মুখোপাধ্যায় বাবু জানান,রাজ্য সরকারের তরফে ক্যান্সার,হার্টের রোগী,অর্থোপেডিক রোগীদের লক্ষ লক্ষ টাকার ওষুধ বিনা পয়সায় দেওয়া হচ্ছে।তাহলে বন্ধ্যাত্বের চিকিৎসায় নয় কেন?
এই ভাবনার ফল প্রকাশেই ২০২০ সালের শুরুতেই পরিষেবা চালু হয়ে যাবে এই সরকারি টেস্ট টিউব বেবি সেন্টারের।

No comments:

Post a Comment