শ্রেয়া সাহা ;- শুধু আজকের দিনের অপেক্ষা,কাল অর্থাৎ ডিসেম্বর মাস থেকেই দেশে ন্যাশনাল হাইওয়েজ অথরিটি অফ ইন্ডিয়ার(এনএইচএআই)সমস্ত টোল প্লাজায় বৈদ্যুতিন প্রক্রিয়ায় টোল আদায় করবে৷আর গাড়িগুলিকে ফাস্ট্যাগ করে নিতে হবে আর তা না করা থাকলে গাড়ির চালককে দিতে হবে দ্বিগুণ টোল ট্যাক্স৷
এই ফাস্ট্যাগ হল একটি স্টিকার,যা গাড়ির সামনের কাঁচে লাগানো থাকবে এবং টোল প্লাজা দিয়ে গাড়ি যাওয়ার সময় রেডিয়ো ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন প্রযুক্তিতে তা গাড়ির মালিকের ফাস্ট্যাগ লিঙ্ক করা সেভিংস অ্যাকাউন্ট অথবা কার্ডে ভরা টাকা থেকে টোলের অর্থ কেটে নেবে। ফাস্ট্যাগ মারফত টোল প্লাজাতে বৈদ্যুতিন উপায়ে গাড়ির ফাস্ট্যাগ আইডি,গাড়ির রেজিস্ট্রেশন নম্বর এবং মালিকের নাম ইত্যাদি যাবতীয় তথ্য জানা যাবে।
কীভাবে মিলবে ফাস্ট্যাগ?
বিভিন্ন ব্যাংকের মাধ্যমে নিতে পারা যাবে৷
এদিকে এনএইচএআই অনলাইনে ফাস্ট্যাগ বিক্রির জন্য অ্যামাজনের সঙ্গে চুক্তি করেছে।গাড়ি তৈরির সংস্থাগুলি এবার নতুন গাড়িতে ফাস্ট্যাগ প্রযুক্তিরও ব্যবস্থা রাখছে।
এসম্পর্কে কেন্দ্রীয় পরিবহণ দফতরের এক শীর্ষ কর্তা জানিয়েছেন,ডিসেম্বরের শুরু থেকেই গোটা টোল আদায়ের এই নয়া ব্যবস্থা মসৃন ভাবে যাতে চালু করা যায় তারজন্য প্রয়োজনীয় পদ্ধতি অবলম্বন করা হচ্ছে৷গাড়ির মালিকদের ফাস্ট্যাগ ব্যবহার করার জন্যও সচেতন এবং উৎসাহিত করা হচ্ছে।



No comments:
Post a Comment