বিশ্ব স্বাস্থ্য দিবসে কেমন আছে বিশ্ব? - The News Express

Breaking

The News Express

A Bengali News and Entertainment Web-Channel (24x7) The power of information

Youtube


Tuesday, April 7, 2020

বিশ্ব স্বাস্থ্য দিবসে কেমন আছে বিশ্ব?


টিএনএ বিশেষ প্রতিবেদন,অঙ্কিতা মহাপাত্র :-৭ এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস | পৃথিবীর সকল মানুষের কথা ভেবে স্বাস্থ্য সচেতন করতেই সারা পৃথিবীতে পালন হয় দিনটি|
কিন্তু স্বাস্থ্য দিবসে কেমন আছে বিশ্ব?

উত্তর, ভালো নেই| এক কঠিন রোগে আক্রান্ত সে | পুরো মানচিত্র এখন মাস্কে ঢাকা | করোনা তে কুপোকাত যন্ত্র যুগের  কেরামতি | খাঁচায় পোষ্য বন্দি করা মানুষ এখন নিজেই গৃহ বন্দি | পাচ্ছেনা খাওয়ার, নেই রোজগার | বিশ্ব এখন হাঁপাচ্ছে | বিশ্বে মৃত্যুর গ্রাফ এখন উর্দ্ধ মুখি |

নিউ ইয়র্কে এখন মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। শ্বাস আটকে গেছে ইতালির | যুদ্ধের মুখ পরিবর্তন হয়ে স্পেন থেকে ঘুরেছে আমেরিকার দিকে। আমেরিকায় ২৪ ঘণ্টায়  মৃতের সংখ্যা ১ হাজার ২০০।

করোনায় মৃত্যুর সংখ্যার দিক থেকে স্পেন একটু স্বস্তির শ্বাস ফেলছে। স্পেনে মৃতের সংখ্যা প্রায় ৬৭৪ তে এসে দাঁড়িয়েছে। আবার নতুন করে আক্রান্ত চিন| আক্রান্ত ৩৮,  মৃত ১ |

জার্মানিতে করোনা আক্রান্তের সংখ্যা ১ লক্ষের ওপরে । 

শুধু মানুষ নয় করোনার থাবা এবার পশুর ওপর | বাঘের শরীরেও মিলল করোনা ভাইরাস। আক্রান্ত বাঘটি আমেরিকার নিউইয়র্কের ব্রংক্স চিড়িয়াখানার। বিশ্বে এই প্রথম কোনও পশুর শরীরেও সংক্রামিত হল কোভিড-১৯।

তবে মৃত্যুর হার কমেছে ফ্রান্সে। ২৪ ঘণ্টায় মারা গিয়েছেন ৩৫৭ জন| 

ইরানে ১৫১ জন মারা গিয়েছেন। মৃতের মোট সংখ্যা ৩৬০৩। 
ভারতের আক্রান্তের সংখ্যা প্রায় আক্রান্তের সংখ্যা ৪৪৬৭ জন। মৃত্যুর সংখ্যা বেড়ে হয়েছে প্রায় ১০৯ জন| তবে স্বাস্থ্য সংস্থার তথ্য অনুসারে আজ মঙ্গলবার ভারতে করোনা আক্রান্তের সংখ্যা কিছুটা কমেছে | এবং মৃত্যুর খবরও অন্যদিনের তুলনায় কমেছে বলে জানা যাচ্ছে | 

তবে এত কিছুর ভেতর পরিবেশ এখন প্রাণবন্ত | কমেছে দূষণ | মাথার ওপর  নীল আকাশ,পরিষ্কার যমুনার জল, দেখা মিলছে বহুদিনের খোঁজ না পাওয়া পরিযায়ী পাখিদের |

No comments:

Post a Comment