টিএনই ডেস্ক ঃ-লক ডাউন, দোকান পাঠ থেকে শুরু করে যানবাহন চলাচল সব বন্ধ | আর এই হঠাৎ করে লক ডাউন শুরু হওয়ায় লক্ষ লক্ষ মানুষ বিপদের মুখে পড়েছেন | বিভিন্ন প্রদেশ মানুষ রয়েছে আটকা পড়ে | আর এমন পরিস্থিতিতে স্কুল গুলো সব বন্ধ | ফলে বন্ধ খাওয়ার দাওয়ারও | এতে বাদ পড়েনি মাদ্রাসাও | এমত অবস্থায় জাতি-ধর্ম ভুলে মাদ্রাসার বাচ্ছাদের মুখে খাওয়ার তুলে দিতে খুলল গুরুদুয়ারের দরজা | লঙ্গর খানা খোলা হলো মাদ্রাসার জন্য |
বিপদে পাশে আসে দাঁড়ানোয় সর্বদাই শিখ দের জুড়ি মেলা ভার | যে কোনও পরিস্থিতিতে সর্বদাই সাহায্যের জন্য অগ্রহসর থাকে শিখরা। তবে এবার জাতি ধর্ম একাকার করে সম্প্রীতির হাত বাড়ালো পঞ্জাবের মালেরকোঠার হা দা নারা সাহিব গুরুদুয়ার | এই লক ডাউনে আটকে পড়া স্থানীয় মাদ্রাসার পড়ুয়াদের খাবারের ব্যবস্থা করে তারা আবারও বুঝিয়ে দিল ভারত নানা ধর্মে বিভক্ত হলেও রয়েছে মনুষত্বের ঐক্য |
স্থানীয় সূত্রে জানাগেছে , আচমকা লকডাউন হয়ে যাওয়ায় মাদ্রাসার কিছু বাচ্চারা আটকা পড়েযায় ওখানেই । বেশির ভাগ বাচ্চার বাড়ি পাশাপাশি হওয়ায় বাড়িতে ফিরে যেতে পারে তারা | কিন্তু চল্লিশটি বাচ্চা বিহার ও উত্তরপ্রদেশের বাসিন্দা হওয়ায়, তারা পারেনি ফিরতে। ওই গুরুদুয়ারের প্রধান গ্রন্থী ভাই নরিন্দর পাল সিং খবর পেয়েই সঙ্গে সঙ্গে গুরুদুয়ারেই লঙ্গর খানার ব্যবস্থা করেন | এবং ওখানেই রোজ দু’বেলা খাওয়ান বাচ্চাগুলিকে।
গুরুদুয়ারের দায়িত্বে থাকা কুলদীপ সিং জানিয়েছেন, প্রতিদিনই দু’বেলা মিলিয়ে প্রায় দেড় হাজার মানুষের খাবারের ব্যবস্থা করছেন তাঁরা। স্থানীয় রাও এতে সম্মতি জানিয়ে উৎসাহিত করছেন |মহিলারা নিজেরাই এসে রান্নায় হাত লাগাচ্ছেন। সেখানে কয়েকটি বাচ্চার দায়িত্ব এমন কিছু বড় ব্যাপার নয়। তবে মাদ্রাসার বাচ্চারা গুরুদুয়ারের নিয়ম মেনে খেতে অভ্যস্ত ছিল না এতদিন। এখন তা-ও হয়ে গেছে।
গুরুদুয়ারের এমন মহৎ ভাবনায় কৃতজ্ঞতা শিকার করেন মাদ্রাসার মৌলভী সাহেব | তিনি বলেন , তাঁর মাদ্রাসার বাচ্চাদের কথা ভেবেছে বলে গুরুদুয়ারের কাছে তিনি কৃতজ্ঞ। তিনি বলেন, “এমন দুর্দশায় গুরুদুয়ার পাশে থেকেছে, দায়িত্ব নিয়েছে। ওঁরা সবসময়ই সেবায় বিশ্বাস করেন।”

No comments:
Post a Comment