শুধু মানুষ না করোনার থাবা এবার বাঘের শরীরে - The News Express

Breaking

The News Express

A Bengali News and Entertainment Web-Channel (24x7) The power of information

Youtube


Wednesday, April 8, 2020

শুধু মানুষ না করোনার থাবা এবার বাঘের শরীরে

সৌমি মুখাজী :  করোনা আতঙ্কে আতঙ্কিত গোটা বিশ্ব, এই অবস্থায় জানা যায় যে করোনা মানুষের  থেকে এবার পশুদের মধ্যে ছড়িয়ে পড়েছে। চিড়িয়াখানায়  বাঘ শরীরে পাওয়া গেল করোনাভাইরাস। কিন্তু এই ভাইরাস বাঘের শরীরে কিভাবে এলো এই নিয়ে চিন্তিত চিড়িয়াখানার কর্তৃপক্ষরা ,আবার অনেকে মনে করছেন যে মানুষের শরীর থেকেই বাঘের শরীরে এই ভাইরাস প্রবেশ করেছে।
কেন্দ্র থেকে প্রায় সবকটি রাজ্যে বার্তা পাঠানো হয়েছে এই করোনাভাইরাস নিয়ে, নবান্নে ও  বার্তা পাঠানো হয়েছে । এই বার্তা পাঠানোর  পর রাজ্যের  বনদপ্তর মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় বলেছেন যে ,  কেন্দ্র থেকে এই বার্তা আসার অনেক আগেই তারা চিড়িয়াখানার সমস্ত পশুপাখিরা যাতে সুস্থ  ও সংরক্ষিত থাকে তার ব্যবস্থা গ্রহণ করেছেন। পশু পাখিদের করোনা ভাইরাস থেকে রক্ষা করার জন্য গত ১৭ই মার্চ থেকেই চিড়িয়াখানা বন্ধ করে দাওয়া হয়েছে। চিড়িয়াখানা কর্তৃপক্ষ থেকে জানা গিয়েছে যে কয়েকটি বাঘ ও তিনটি সিংহের শরীরে কোভিড-১৯ টেস্ট করানো হয় এবং সেখানেই ধরা পরে বাঘের শরীরে করোনা ভাইরাস। এই খবরে আরও বেশি চিন্তিত হয়ে উঠেছে গোটা বিশ্ব।

No comments:

Post a Comment