নবম থেকে দ্বাদশ শ্রেণীকে দূরদর্শনের সাহায্যে ক্লাস করানো হবে জানাল রাজ্য সরকার - The News Express

Breaking

The News Express

A Bengali News and Entertainment Web-Channel (24x7) The power of information

Youtube


Saturday, April 4, 2020

নবম থেকে দ্বাদশ শ্রেণীকে দূরদর্শনের সাহায্যে ক্লাস করানো হবে জানাল রাজ্য সরকার

টিএনই  ডেস্কঃ- সংক্রমণ রুখতে লকডাউন, আর তার জেরে ব্যাহত ব্যবসা বাণিজ্য  থেকে পড়াশোনা | তবে পড়ুয়াদের কথা মাথায় রেখে শিক্ষা ব্যবস্থা একটু সচল করতে শিক্ষামন্ত্রী বেছে নিলেন ডিজিটাল ইন্ডিয়ার পথ | ক্লাস হবে অনলাইন এ এমনটাই ঘোষণা করলেন পার্থ চট্টোপাধ্যায় |

আজ শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন, নবম থেকে দ্বাদশ শ্রেনী দূরদর্শনের সাহায্যে তাদের পাঠ্য বিষয় পড়বে, এবং পড়ুয়াদের কোনো প্রশ্ন থাকলে তারা তা ইমেল বা হোয়াটসঅ্যাপ বা ফোন করে জিজ্ঞেস করতে পারবে। আর এই পরিস্থিতিতে জারি করা হয়েছে একটি এডুকেশন হেল্প লাইন নম্বর। আর এই নম্বরটি হল ১৮০০১০৩৭০৩৩ ।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, ৭এপ্রিল থেকে ১৩এপ্রিল অবদি বিকেল ৪টে থেকে বিভিন্ন বিষয়ে দূরদর্শনের সাহায্যে ক্লাস করাবেন শিক্ষকেরা। এছাড়া রাজ্য সরকারের 'বাংলার শিক্ষা' এই পোর্টালের মাধ্যমে অষ্টম শ্রেণী অবদি সমস্ত পড়ুয়াদের হোম টাস্ক দেওয়া হবে।

অন্য দিকে, এই অবস্থায় শিক্ষা প্রতিষ্ঠান গুলির বেহাল দশা কাটাতে বিশেষ  ঘোষণা রাজ্য সরকারের | প্রথম থেকে অষ্টম শ্রেণী অবদি সব পড়ুয়াদের পাশ করিয়ে দেওয়া হবে, কাউকে পুরোনো বছরে থাকতে হবে না, এমনটাই জানানো হয়েছে ।

No comments:

Post a Comment