লকডাউনের মাঝেই অতুলনীয় দৃশ্যের সাক্ষী থাকল শিলিগুড়িবাসী - The News Express

Breaking

The News Express

A Bengali News and Entertainment Web-Channel (24x7) The power of information

Youtube


Tuesday, May 5, 2020

লকডাউনের মাঝেই অতুলনীয় দৃশ্যের সাক্ষী থাকল শিলিগুড়িবাসী


নিজস্ব প্রতিনিধি; দেশজুড়ে করোনার আতঙ্ক গ্রাস করেছে সর্বত্র। লকডাউনের জেরে গৃহবন্দি দশায় সকলেই। বন্ধ সমস্ত দোকানপাট, স্কুল-কলেজ, কলকারখানা। দূষণের মাত্রা কমেছে, নিত্যদিনের যানযট কেটে, এ যেন এক নতুন পৃথিবী। পরিবেশে কমেছে দূষণের পরিমান। স্বস্তিতে জীবকূল।

গৃহবন্দী হয়ে রয়েছেন হাজারও সাধারণ মানুষ। তবে এর ফলে মাঠে নতুন সবুজ ঘাস। গাছের পাতা গুলিও যেন প্রান ফিরে পেয়েছে। দূষণের মাত্রা কমেছে অনেকটাই। রাস্তায় ঘুরে বেড়াতে দেখা গেছে হরিণ,ময়ূর, হাতি ও নীলগাই ও অন্যান্য পশুর দল। আর স্বাভাবিক ভাবেই এ সমস্ত ভিডিও মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে গিয়েছিল।

শুধু পশু পাখি নয়, পরিষ্কার ও দূষনহীন আকাশে কয়েকদিন আগেই ভেসে উঠেছিলো গোটা হিমালয়ান রেঞ্জ। হিমাচল প্রদেশের জলন্ধর থেকে দেখা গিয়েছিলো তার সুস্পষ্ট দৃশ্য। এছাড়াও পৃথিবীর তৃতীয় উচ্চতম শৃঙ্গ কাঙ্গন জঙ্ঘার দেখা গিয়েছিল শিলিগুড়ি শহরে। যা উপভোগ করেছিল গোটা শিলিগুড়ি বাসী।

No comments:

Post a Comment