বৈঠকে প্রধানমন্ত্রী সহ সব রাজ্যের মুখ্যমন্ত্রীরা - The News Express

Breaking

The News Express

A Bengali News and Entertainment Web-Channel (24x7) The power of information

Youtube


Monday, May 11, 2020

বৈঠকে প্রধানমন্ত্রী সহ সব রাজ্যের মুখ্যমন্ত্রীরা

অর্থনৈতিক অবস্থা ফেরাতে বৈঠক




নিজস্ব প্রতিনিধি; বহুদিন হয়ে গেল মানুষ গৃহবন্দি। কাজ নেই দিন আনা দিন খাওয়া মানুষের, বন্ধ ব্যবসা। লকডাউনের পর অনেকেই খোয়াবে তাদের চাকরি। প্রাইভেট কম্পানি গুলো বেতন দিতে পারছে না।
অর্থনৈতিক অবস্থা তলানিতে থেকেছে তবে ইতিমধ্যেই বেশ কিছু ক্ষেত্রে অর্থাৎ গ্রিন জোনে লকডাউনে ছাড় দেওয়া হয়েছে, তবে অন্য জোন গুলিতে ১৭মে পর্যন্ত তৃতীয় দফার লকডাউনের মধ্যেই অর্থনীতিকে সচল করতে একাধিক পদক্ষেপ করছে কেন্দ্র ও রাজ্য সরকারগুলি।




থমকে থাকা অর্থনীতির চাকা ঘোরাতে আজ সোমবার সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভিডিও কনফারেন্সে বৈঠক করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

গত ২৫ মার্চ দেশজোড়া লকডাউন শুরুর পরে এই নিয়ে পাঁচবার সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করছেন মোদি। তবে আজকের বিষয় লকডাউনের মধ্যে অর্থনৈতিক অবস্থা সচল করার কথা।
১৭মে এর পরে লকডাউন বাড়বে, নাকি উঠে যাবে তা নিয়েও চলছে আলোচনা। সূত্রের খবর, ১৭ মে-র পরে শুধুমাত্র কন্টেইনমেন্ট জোনগুলিতে লকডাউন চলতে পারে।

No comments:

Post a Comment