নিজস্ব প্রতিনিধি; অবশেষে ধোঁয়াশা কিছুটা কাটল পরীক্ষার্থীদের। কারন স্নাতক ও স্নাতকোত্তরের ফাইনাল পরীক্ষার কথা স্পষ্ট করে জানালো কলকাতা বিশ্ববিদ্যালয়। সম্প্রতি প্রকাশিত নোটিশে
জানা গেল, লকডাউন ওঠার একমাসের মধ্যেই স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের ফাইনাল পরীক্ষা গুলি নেওয়া হবে। এবং লকডাউন শেষ হওয়ার দশ দিনের ভিতরেই স্যানিটাইজ করতে হবে পুরো কলেজ।
শিক্ষামন্ত্রীর সাথে হওয়া উপাচার্য দের বৈঠকের দরুন জানা গেছে, করোনা সংক্রমণ এড়াতে হোম সেন্টারেই হবে পরীক্ষা। অর্থাৎ বাইরের কলেজে গিয়ে দিতে হবে না পরীক্ষা। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইটে পড়া যাবে বিভিন্ন বিষয়ের বই, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সোনালী চক্রবর্তী বন্দ্যোপাধ্যায় এমনটাই জানিয়েছেন।
প্রসঙ্গত,মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছিলেন, সকল সেমিস্টারের পরীক্ষার্থীরা একধাপ এগিয়ে যাবে, শুধু ফাইনাল সেমিস্টারের পরীক্ষা হবে। তবে কবে এই পরীক্ষা তা নিয়ে অবশেষে জট কাটলো কলকাতা বিশ্ববিদ্যালয়।

No comments:
Post a Comment