জ্যুম এর সাথে প্রতিযোগিতায় নামছে মাইক্রোসফট টিম - The News Express

Breaking

The News Express

A Bengali News and Entertainment Web-Channel (24x7) The power of information

Youtube


Tuesday, May 12, 2020

জ্যুম এর সাথে প্রতিযোগিতায় নামছে মাইক্রোসফট টিম

জ্যুম এর সাথে প্রতিযোগিতায় নামছে মাইক্রোসফট টিম




নিজস্ব প্রতিনিধি; লকডাউনের জেরে বন্ধ যাবতীয় সব কাজ। অফিস থেকে শিক্ষাপ্রতিষ্ঠান এর সমস্ত যাবতীয় কাজ বন্ধ, তবে সব কিছুই অনলাইনে চলছিল বেশ ভালোই। আর তাই লকডাউনের জেরেই বেড়ে গেছিল জ্যুম অ্যাপ ব্যবহারকারীর সংখ্যা।

রমরমিয়ে ব্যবসা করছিল এই অ্যাপ। তবে এর মাঝেই জানা গেল, লকডাউনের জেরে প্রচুর মানুষ ভরসা করেছে জ্যুম অ্যাপ কে। কিন্তু এই জ্যুম সুরক্ষিত নয়, লক্ষ লক্ষ মানুষের গোপন তথ্য ফাঁস হয়ে যাচ্ছে সামান্য অর্থের বিনিময়ে। আর তাই রাতারাতি বিভিন্ন সংস্থা এই অ্যাপে নিজেদের মিটিং বন্ধ করে।


সম্প্রতি এক প্রতিবেদন থেকে জানানো হয়েছিল, জ্যুম নাকি এখন সুরক্ষিত। তবে তবুও এর উপর সবাই ভরসা করতে পারছে না।

আর এই সুযোগটাই নিল প্রযুক্তি সংস্থা Microsoft, তারা রাতারাতি ঘোষণা করেছে, এখন ভিডিয়ো কনফারেন্সিং অ্যাপ Microsoft Team-এ এসেছে নতুন পদ্ধতি, যার দ্বারা ২৫০ জন অংশগ্রহণ করতে পারবেন একই সাথে।

সূত্রে খবর, Microsoft এই বিষয়ে জানিয়েছে, এই মাসের মাঝামাঝি সময়ে ভিডিয়ো কনফারেন্স এর ফিচারে এই আপডেটটি অ্যাড হবে। আপডেটটি ঘোষণার পরে Microsoft সংস্থা আশা করছে যে, এটি Google Meet এবং Zoom অ্যাপের সঙ্গে প্রতিযোগিতা করতে সক্ষম হবে।

No comments:

Post a Comment