রাজ্যে চালু হল সরকারি বাস, ১৩টি রুটে চলবে এই পরিষেবা - The News Express

Breaking

The News Express

A Bengali News and Entertainment Web-Channel (24x7) The power of information

Youtube


Tuesday, May 12, 2020

রাজ্যে চালু হল সরকারি বাস, ১৩টি রুটে চলবে এই পরিষেবা

রাজ্যে চালু হল সরকারি বাস, ১৩টি রুটে চলবে এই পরিষেবা



পুষ্পিতা সিনহা; বুধবার থেকে রাজ্যে চালু হতে চলেছে সরকারি বাসের পরিষেবা। এই পরিষেবা পাওয়া যাবে ১৩ টি রুটে। শুধুমাত্র সরকারি বাস নয়, একই সাথে চলবে অ্যাপ ক্যাব পরিষেবাও। জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত কর্মীদের পরিবহণের সুবিধার্থে এই পরিষেবা চালু হতে চলেছে।
রাজ্যের পরিবহণ সূত্রের খবর, বাসে ২০জন যাত্রী উঠতে পারবে। গ্রিন জোনে সরকারি এবং বেসরকারি অফিসে যুক্ত যাত্রীরাও বাসে যেতে পারবেন। তবে সেক্ষেত্রে পরিচয়পত্র দেখাতে হবে।

যে যে রুটের বাসগুলি পরিষেবা দেবে, সেগুলি হল :-
এস ১২
এস ২৪
এস ৯- এ
এস ৭
এস ১২ ডি
এস ৩৭
এস ৬
সি ৮
সি ৩৭
সি ২৬
এসটি ৭
যাত্রীদের অ্যাপ ক্যাব পরিষেবা পেতে গেলে ই-পাস জরুরি। কলকাতা, হাওড়া, বারাকপুর এবং বিধাননগর এইসব এলাকায় পাওয়া যাবে পরিষেবা। ক্যাব চালককে গ্লাভস ও মাস্ক পড়া বাধ্যতামূলক। এছাড়াও ক্যাবে রাখতে হবে স্যানিটাইজার।
মানুষের নানা বিপদে অর্থাৎ অসুস্থ ও অন্যান্য জরুরি কারণের জন্যই এই পরিষেবা চালু করা হয়েছে। তবে তার মানে এই নয় যে অকারনে বাইরে বের হতে হবে, এ বিষয়টিও স্পষ্ট করে জানিয়েছেন পরিবহণ দপ্তর।

No comments:

Post a Comment