নিজস্ব প্রতিনিধি; আজ বিশাখাপত্তনামের 'এলজি পলিমার্স'- এর কারখানায় বিষাক্ত গ্যাস 'স্টাইরিন' লিক হওয়ায় মৃত্যু হয়েছে ৮ জনের।
পার্শ্ববর্তী ২০টি গ্রামের কমপক্ষে অন্তত পাঁচ হাজার জন অসুস্থ হয়ে পড়েছেন। তাদের মধ্যে অনেকেরই অবস্থা গুরুতর বলেই জানা গেছে।
কী হয়েছিল?
এলাকাবাসীদের তরফে জানা গেছে, রাত তিনটে নাগাদ নিঃশ্বাস নিতে কষ্ট হওয়ায় বহু মানুষ ঘর থেকে রাস্তায় বেরিয়ে আসে। কিন্তু স্বাভাবিকভাবেই বোঝা যায় নি, আসলে কী ঘটেছিল।
পরে পুরো ঘটনার তথ্য বিশ্লেষন করার আগেই, ঘটে গেছে ভয়াবহ কান্ড। অসুস্থ হতে শুরু করে বহু বাচ্চা এবং বয়স্করা। প্রথমে গ্রামবাসীরাই বয়স্ক ও বাচ্চাদের উদ্ধার কাজ শুরু করলেও, পরে অবস্থার অবনতি ঘটতেই এনডিআরএফ এর দল গ্রামবাসীদের উদ্ধার করার কাজে লেগে পড়েন।
কী অবস্থা এখন?
অনেক গ্রামবাসী ও পশুপাখি রাস্তায় অবচেতন অবস্থায় পড়ে ছিলেন। যদিও উদ্ধারকার্য শুরু হয়েছে অনেক আগেই।
প্রত্যেক কে এখন নিরাপদ স্থানে রাখা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে যে, ভেঙ্কটাপুরম গ্রামে অবস্থিত এই কারখানার পাশে অনেক গ্রামেই বহু মানুষকে তাদের ঘর থেকে সঙ্কটজনক অবস্থায় পাওয়া গেছে। পার্শ্ববর্তী গ্রামের বহু গৃহপালিত পোষ্যের এই গ্যাসের কারণেই মৃত্যু হয়েছে।
লকডাউনের মাঝেই কীভাবে এই দুর্ঘটনা?
এলজি পলিমার্সের তরফ থেকে জানানো হয়েছে, টানা ৪০ দিন লকডাউনের পর আজ আবার নতুন করে কারখানা খোলার প্রস্তুতি নেওয়া হয়েছিল। আর তার মাঝেই ঘটে যায় এই ভয়াবহ বিপত্তি।
No comments:
Post a Comment