নিজস্ব প্রতিনিধি; করোনার দাপটে মৃত্যুর মিছিল সর্বত্র, তার মাঝেই দেশে একের পর এক মর্মান্তিক ঘটনা। ২০২০ যেন পৃথিবী ধ্বংসের এক চিরাচরিত ভাব ধারা বয়ে বেড়াচ্ছে।
আজ ভোরে রেললাইনে ঘুমন্ত অবস্থাতেই চিরঘুমে চলে গেলেন মহারাষ্ট্রের ১৪ জন পরিযায়ী শ্রমিক। শুনতে খারাপ লাগলেও তাদের মধ্যে রয়েছে শিশুরাও। মৃত্যু ছাড়াও আহত হয়েছেন আরও ৫ জন। ঘটনাটি ঘটেছে শুক্রবার অর্থাৎ আজ ভোর রাতে মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদের কাছে।
কীভাবে হল এই দুর্ঘটনা?
ঘটনা সূত্রে জানা যায়, পায়ে হেঁটেই মধ্যপ্রদেশের উদ্দেশ্যে রওনা দিয়েছিল এক পরিযায়ী শ্রমিকের দল। অবশ্য তাদের 'বিশেষ ট্রেনে' ফেরারই পরিকল্পনা ছিল। কিন্তু কবে ফিরবে, কিভাবে ফিরবে, আদৌ ফিরতে পারবে কিনা এই নিয়ে অনিশ্চত হয়ে পড়ে অবশেষে আর ধৈর্য রাখতে পারেননি তাঁরা।
এর পর রেললাইন ধরে হাঁটতে শুরু করলে, ক্লান্ত হয়ে বিশ্রামের জন্য তারা রেল লাইনের উপরেই ঘুমিয়ে পড়ে।
সংবাদসংস্থা পিটিআই-কে রেলের এক আধিকারিক জানিয়েছেন, “ওঁরা রেলট্র্যাক ধরে হাঁটছিলেন। ক্লান্ত হয়ে ট্র্যাকের উপরেই ঘুমিয়ে পড়েছিলেন। মালবাহী ট্রেনের ধাক্কায় তাঁদের মৃত্যু হয়েছে।”
এই দুর্ঘটনার খবরে তীব্র মর্মাহত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।
No comments:
Post a Comment