বিশ্ব পরিবেশ দিবসে বৃক্ষরোপণ কর্মসূচি
অভিজিৎ হাজরা; আজ ৫ জুন,বিশ্ব পরিবেশ দিবস। প্রতিবছর এই দিনটি যথাযোগ্য মর্যাদার সঙ্গে বৃক্ষরোপণ, সচেতনতা শিবির এর মাধ্যমে পালিত হয় সরকারি, অ-সরকারি ভাবে। রাস্তা নির্মাণ, গৃহনির্মাণ, কলকারখানা নির্মাণ এর জন্য বৃক্ষছেদন চলছে।
ফলে প্রকৃতি তার ভারসাম্য হারাচ্ছে। ফল স্বরুপ মানুষ সহ সমস্ত জীবকূল প্রকৃতির রোষানলে পড়ছে। বাতাসে অক্সিজেন এর পরিমাণ কমে গিয়ে কার্বন ডাই অক্সাইড এর পরিমাণ মাত্রাতিরিক্ত ভাবে বাড়ছে।যার ফলে মানুষ নানান দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হচ্ছে। মানুষ তার স্বার্থ চরিতার্থ করতে গাছ কেটে ফেলছে।
সাম্প্রতিক ঘূর্ণিঝড়'উম্ফুন' গ্ৰাম বাংলায় তান্ডব লীলা চালায়। তার ফলে বহু বড় বড় গাছ উপড়ে গেছে, ভেঙে পড়েছে। বিশ্ব পরিবেশ দিবসে উলুবেড়িয়া থানার কাছে হনুমান মন্দির কমিটির সদস্য বৃন্দ মন্দির চত্ত্বর এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করল বৃক্ষরোপণ এর মাধ্যমে।
এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপি নেতা তথা দক্ষ সংগঠক গৌতম রায়।


No comments:
Post a Comment