করোনা ও উম্ফুন এ ক্ষতিগ্রস্ত দের পাশে খালনা পারিজাত ফুটবল ক্লাব - The News Express

Breaking

The News Express

A Bengali News and Entertainment Web-Channel (24x7) The power of information

Youtube


Friday, June 5, 2020

করোনা ও উম্ফুন এ ক্ষতিগ্রস্ত দের পাশে খালনা পারিজাত ফুটবল ক্লাব

করোনা ও উম্ফুন এ ক্ষতিগ্রস্ত দের পাশে খালনা পারিজাত ফুটবল 




অভিজিৎ হাজরা, হাওড়া; বিশ্বব্যাপী করোনা মহামারির আকার ধারণ করেছে। কেন্দ্র ও রাজ্য সরকার এর মোকাবিলায় লকডাউন জারি র পাশাপাশি নানান স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়েছেন। 


লকডাউনের প্রভাবে দিন-আনা দিন-খাওয়া মানুষজন সমস্যায় পড়েছেন। সাম্প্রতিক ঘুর্ণী ঝড়' উম্ফুন' এর তান্ডব গ্ৰাম বাংলার মানুষকে আরও অসহায়তার মধ্যে ফেলে দিয়েছে।


গ্ৰাম বাংলায় করোনা র জন্য লকডাউনের প্রভাবে ও ঘূর্ণিঝড় ' উম্ফুন'এর তান্ডবে ক্ষতিগ্রস্ত অসহায় ৩০০ পরিবারের কাছে খাদ্য সামগ্রী পৌঁছে দিল হাওড়া জেলার গ্ৰামীণে জয়পুর থানার খালনা পারিজাত ফুটবল ক্লাবের কর্মকর্তা, সদস্য ও খেলোয়াড়বৃন্দ। এছাড়াও ঐ ক্লাবের পক্ষ থেকে সমস্ত সিভিক ভলেন্টিয়ার,আশাকর্মীদের হাতে মাক্স,স্যানিটাইজার তুলে দেওয়া হয়।
এই সমস্ত কর্মসূচিকে সফল ভাবে রুপায়ন করতে কর্মসূচির নেতৃত্ব দেন আমতা ২ পঞ্চায়েত সমিতির সভাপতি সুকান্ত পাল।

No comments:

Post a Comment