মেট্রো পরিষেবা চায় রাজ্যে, কবে দিয়ে চলবে মেট্রো?
নিজস্ব প্রতিবেদন; রেল মন্ত্রকের কথা অনুযায়ী, শহরে সীমিত পরিষেবা দিতে তৈরি কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। তবে জরুরি পরিষেবার সঙ্গে যাঁরা যুক্ত, আপাতত তাঁরাই মেট্রোয় উঠতে পারবেন।
এদিন নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘আমরা বলেছি, সবার জন্য পরিষেবা চালু করতে। কিন্তু মেট্রো এখন সীমিত পরিষেবা চালু করতে চাইছে। সরকারি কর্মী বা জরুরী পরিষেবার সঙ্গে যাঁরা যুক্ত তাঁদের মেট্রো চড়ার সুযোগ দেওয়া হবে। সেটা চালু করলেও অনেকে মেট্রোয় চড়ার সুযোগ পাবেন। তা হলে বাস ফাঁকা হবে। সেখানে অন্যরা সুযোগ পাবেন। ওঁরা একটা অ্যাপও তৈরি করছেন।"

No comments:
Post a Comment