বিশালাকৃতি তিমি উদ্ধার মন্দারমণির সৈকতে, দেহে আঘাতের চিহ্ন
পুষ্পিতা সিনহা ; সাত সকালে মন্দারমণির সমুদ্র সৈকতে বিশালকার তিমি দেহ পড়ে থাকতে দেখে স্থানীয় মানুষ ও মৎস্যজীবীরা। অনুমান করা হচ্ছে মৃত অবস্থায় তিমিটি ভেসে এসেছে।
খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে যান। তারপর বন দফতরে খবর দেওয়া হয়। তিমিটিকে ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছে। গায়ে আঘাতের চিহ্ন দেখে মনে করা হচ্ছে জাহাজ বা ট্রলারে ধাক্কা লেগে মৃত্যু হয়েছে কিনা।
তিমিটি লম্বায় অন্ততপক্ষে ৩৫ ফুট। আর চওড়াতে ১০ ফুটের কাছাকাছি। শরীরের রয়েছে আঘাতের চিহ্ন। তিমিটিকে দেখার জন্য আশেপাশের অঞ্চলের লোকজনেরা জমা হয়। মৎস্যজীবীরা জানিয়েছেন, তিমিটির ওজন আনুমানিক এক হাজার কিলো।
মন্দারমণির সৈকতে এই ঘটনা নয়া নয়। একটি নীল তিমি ভেসে উঠেছিল বছর দুয়েক আগে। তবে তিমিটি কোন প্রজাতির তা এখনও স্পষ্ট হয়নি।

No comments:
Post a Comment