করোনার হানা এবার সৌরভ গাঙ্গুলীর বাড়িতে - The News Express

Breaking

The News Express

A Bengali News and Entertainment Web-Channel (24x7) The power of information

Youtube


Saturday, June 20, 2020

করোনার হানা এবার সৌরভ গাঙ্গুলীর বাড়িতে

করোনার হানা এবার সৌরভ গাঙ্গুলীর বাড়িতে

  পুষ্পিতা সিনহা;  করোনার থাবা চারিদিকে পৌঁছে গেছে। বাদ যায়নি ক্রিড়া জগৎ। এবার করোনা হানা ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক তথা বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাড়িতে। সূত্রের খবর, সৌরভের দাদা স্নেহাশিস গাঙ্গুলীর স্ত্রী এবং তাঁর শশুর,শাশুড়ি আক্রান্ত হয়েছেন। সৌরভের বাড়ির তরফ থেকে কিছু জানানো হয়নি। 





       রাজ্যের স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, স্নেহাশিস গাঙ্গুলীর স্ত্রী করোনা টেস্টে পজিটিভ হয়েছিল। তারপরই স্নেহাশিস গাঙ্গুলীর শশুর এবং শাশুড়ি ও করোনায় আক্রান্ত হয়েছিল। স্নেহাশিস বাবুর শাশুড়ির বয়স ৮০ বছরের আশেপাশে। তাই বিষয়টি চিন্তার। 
      অন্যদিকে মারণ ভাইরাস করোনায় সংক্রমণের বিরুদ্ধে যাঁরা প্রতিনিয়ত লড়ছেন তাদের কুর্নিশ জানাল সৌরভ গাঙ্গুলী ফাউন্ডেশন। সৌরভ গাঙ্গুলী নিজ হস্তে শুক্রবার সামাজিক দূরত্ব বজায় রেখে কয়েকজন ডাক্তার, নার্সদের হাতে উপহার তুলে দেন। তাছাড়াও তিনি বিভিন্ন ভাবে মানুষের পাশে দাঁড়িয়েছেন।

No comments:

Post a Comment