দেশজুড়ে একদিনে আক্রান্ত ১৪ হাজার পার - The News Express

Breaking

The News Express

A Bengali News and Entertainment Web-Channel (24x7) The power of information

Youtube


Saturday, June 20, 2020

দেশজুড়ে একদিনে আক্রান্ত ১৪ হাজার পার

দেশজুড়ে একদিনে আক্রান্ত ১৪ হাজার পার


কৌশিক চক্রবর্তী ;  আক্রান্তের নিরিখে প্রতিদিনই দেশে নতুন নতুন রেকর্ড তৈরি হচ্ছে.  আজও সেই ধারা অব্যাহত রেখে ভারতে একদিনে আক্রান্তের নিরিখে নতুন রেকর্ড তৈরি হলো ভারতে। 





স্বাস্থ্যমন্ত্রী দ্বারা প্রকাশ করা বুলেটিনে দেখা যাচ্ছে গত ২৪ ঘণ্টায় দেশে ১৪হাজার ৫১৬ জন আক্রান্ত হয়েছেন। এটি এখনো পর্যন্ত দেশে সর্বোচ্চ সংক্রমণ একদিনে। ইতিমধ্যেই গত সপ্তাহে মোট আক্রান্ত এর নিরিখে বিশ্বে চতুর্থ স্থান অধিকার করেছে ভারত।  আক্রান্তের মোট সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৩ লক্ষ ৯৫ হাজার ০৪৮ জন। বিশ্বে সংক্রমণের নিরিখে চতুর্থ স্থানে রয়েছে ভারত। 

 গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে আরও ৩৭৫ জনের। মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১২৯৪৮। এখনও পর্যন্ত করোনায় সুস্থ হয়েছেন ২ লক্ষ ১৩ হাজার ৮৩১ জন । এশিয়ার মধ্যে করোনা আক্রান্তের সংখ্যার নিরিখে শীর্ষস্থানে রয়েছে ভারত।

দেশের মধ্যে সবথেকে খারাপ অবস্থা রয়েছে মহারাষ্ট্রের।  এছাড়াও গুজরাট ,তামিলনাড়ু, দিল্লি এই সমস্ত রাজ্যগুলির অবস্থাও আশঙ্কাজনক।  মহারাষ্ট্রে মোট আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১ লক্ষ ২৪ হাজার ৩৩১ আর মৃত্যু হয়েছে ৫,৮৯৩ জনের৷ গত ২৪ ঘণ্টায় মহারাষ্ট্রে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৩,৮২৭ জন। 

আক্রান্তের সংখায় দ্বিতীয় স্থানে তামিলনাড়ু। সেখানে আক্রান্তের সংখ্যা ৫০ হাজার ছাড়িয়েছে, এখনও মোট আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৫৪৪৪৯ আর মৃত্যু হয়েছে ৬৬৬ জনের। এর পরেই রয়েছে দিল্লি, এ রাজ্যে আক্রান্তের সংখ্যা ৫০ হাজার পেরিয়েছে, এখন মোট আক্রান্তের সংখ্যা ৫৩ হাজার ১১৬ জন। মৃত্যু হয়েছে ২০৩৫ জনের। 

গুজরাতে আক্রান্তের সংখ্যা ২৬১৯৮ আর মৃত্যু হয়েছে ১৬১৯ জনের।

উত্তরপ্রদেশে করোনায় আক্রান্ত ১৬৫৯৪ জন । মৃত্যু হয়েছে ৫০৭ জনের। রাজস্থানে সংক্রমিত হয়েছেন ১৪১৫৬ জন। মৃত্যু হয়েছে ৩৩৩ জনের। মধ্যপ্রদেশে সংক্রমিত হয়েছেন ১১৫৮২ জন। সেখানে মৃত্যু হয়েছে ৪৯৫ জনের। পশ্চিমবঙ্গে করোনা আক্রান্ত ছাড়াল ১৩ হাজার। এই মুহূর্তে রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৩০৯০। মৃত বেড়ে ৫২৯ জন

No comments:

Post a Comment