তিন মাস পর আজ থেকে চালু হল লোকাল ট্রেন পরিষেবা - The News Express

Breaking

The News Express

A Bengali News and Entertainment Web-Channel (24x7) The power of information

Youtube


Monday, June 15, 2020

তিন মাস পর আজ থেকে চালু হল লোকাল ট্রেন পরিষেবা

তিন মাস পর আজ থেকে চালু হল লোকাল ট্রেন পরিষেবা



সৌমি মুখার্জী; দেশে করোনার সংক্রমণ এড়াতে বন্ধ করে দেওয়া হয়েছিল লোকাল ট্রেন পরিষেবা। ফলে সমস্যার সম্মুখীন সাধারণ মানুষ। শুধুমাত্র পরিযায়ী শ্রমিকদের  দেশে ফেরানোর জন্য চলছিল ট্রেন পরিষেবা,  কিন্তু এবার অল্প সংখ্যক লোকাল ট্রেন চালু করা হবে বলে জানা গিয়েছে। প্রায় তিন মাস বাদে আজ থেকে চালু করা হয়েছে লোকাল ট্রেন পরিষেবা। মুম্বাইয়ের জন্যই নির্দেশিকা জারি করেছে ওয়েস্টার্ন রেলওয়ে। 







রবিবার এই সিদ্ধান্তের কথা ট্যুইট করে  জানানো হয়েছে, ওয়েস্টার্ন রেলওয়ের পক্ষ থেকে। তবে এই লোকাল ট্রেনের সুবিধা সকলের জন্য না। এই ট্রেনে সাধারণ যাত্রীরা কেউ উঠতে পারবে না, কেবলমাত্র সরকারের বাছাই করা যাত্রী যারা শুধুমাত্র জরুরি পরিষেবায় সাথে যুক্ত আছেন তারাই সফর করতে পারবেন এই ট্রেনে।  প্রতিদিন সকাল ৫.৩০ টা থেকে রাত ১১.৩০ টা পর্যন্ত এই ট্রেন চলবে। যদিও বেশিরভাগ ট্রেনই চার্চগেট থেকে বিরার পর্যন্ত রুটে যাতায়াত করবে তবে কিছু কিছু ট্রেন চার্চগেট থেকে দাহানু রোড স্টেশন পর্যন্ত যাবে। এই ট্রেনে সফর করতে গেলে যাত্রীদের পরিচয় পত্র দেখাতে হবে যাতে বোঝা যায় যে তিনি জরুরি পরিষেবার সাথে যুক্ত আছেন। একটি লোকাল ট্রেনে আপাতত ৭০০ র বেশি যাত্রী নেওয়া হবে না। প্রতি ১৫ মিনিট অন্তর এই লোকাল ট্রেন পরিষেবা পাওয়া যাবে।

No comments:

Post a Comment